শুরু হলো 'লেইমা নাট্য উত্সব'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মণিপুরি থিয়েটারের আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে তিনদিনের ‘লেইমা নাট্য উত্সব’। সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে লেইমা নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। আজ ও আগামীকালও মণিপুরি থিয়েটারের নতুন এ নাটকের মঞ্চায়ন হবে যথাক্রমে শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে, একই সময়ে।
ফেদেরিকো গারসিয়া লোরকার ইয়ের্মা অবলম্বনে রচিত এই লেইমা নাটকটির ভাষান্তর ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।
উল্লেখ্য, তিন বছর পর নতুন নাটক মঞ্চে এনেছে মণিপুরি থিয়েটার। গত ১০ এপ্রিল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে স্টুডিও মণিপুরি থিয়েটারের নাটমণ্ডপে লেইমা নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়।