শেষ হলো জঙ্গি-সন্ত্রাসবিরোধী পথনাটক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী’ পথনাটক প্রদর্শনী শেষ হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনের সমাপনী দিনে গতকাল শনিবার সন্ধ্যায় প্রদর্শিত হয় চার সংগঠনের চারটি নাটক।

প্রদর্শনীর শুরুতেই ‘গতি থিয়েটার’ প্রদর্শন করে তাদের নাটক ‘কদাকার’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আশিক সুমন। এরপর একে একে অন্য দলগুলো তাদের পরিবেশনা উপস্থাপন করে।
ঢাকা রঙ্গপীঠের পরিবেশনায় ছিল নাটক ‘সমুৎপাটন’। এটি রচনা ও নির্দেশনায় ছিলেন শাকিল আহমেদ। পদাতিক নাট্যসংসদ প্রদর্শন করে ‘তাহাদের কথা’। এটির ভাবনা ও নির্দেশনায় ছিল মুমিনুল হক দীপ। রঙ্গপীঠ প্রদর্শন করে ‘খেয়াপাড়ের মাঝি’।