সাংহাইয়ে যাচ্ছে আইটিআইয়ের সদর দপ্তর
৬৬ বছর ধরে প্যারিসে ছিল ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) কেন্দ্রীয় সচিবালয়। এবার তা চলে আসছে চীনের সাংহাইয়ে। আগামী বছরের এপ্রিল মাসে এ স্থানান্তর কার্যকর হবে। আইটিআই সচিবালয় স্থাপনসম্পর্কিত একটি সমঝোতা চুক্তি সম্প্রতি (৩১ অক্টোবর) সাংহাইতে স্বাক্ষরিত হয়েছে। আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার ও মহাপরিচালক টোবিয়াস বিয়ানকোনে এবং সাংহাই থিয়েটার একাডেমির পেÿক্ষ একাডেমির চেয়ারম্যান অধ্যাপক লো ওয়েই সমঝোতা স্মারকে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।
আগামী পাঁচ বছর সাংহাই মিউনিসিপ্যালিটি সাংহাই থিয়েটার একাডেমির মাধ্যমে আইটিআই সচিবালয়ের জন্য প্রয়োজনীয় অর্থায়ন করবে। সাংহাই মিউনিসিপ্যালিটি আশা করে, আইটিআই আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে, বিশেষ করে বিদেশ থেকে শিল্পী, নাট্যদল, নাট্যবিদ, বিশেষজ্ঞদের সাংহাইতে স্বাগত জানানোর ব্যাপারে সহায়তা করবে।
আগামী ১৭ নভেম্বর থেকে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান শহরে আইটিআইয়ের ৩৪তম বিশ্ব কংগ্রেস শুরু হচ্ছে, তাতে এ স্থানান্তর সম্পর্কে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।