সাগরতীরে নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজার থিয়েটার সাত দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে। ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে চলবে এই উৎসব।

‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’ স্লোগান নিয়ে উৎসব উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। অতিথি থাকবেন নাট্যজন মামুনুর রশীদ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। উৎসবে ২০ জুলাই মঞ্চায়িত হবে নাট্যতীর্থের নাটক দ্বীপ। ২১ জুলাই মঞ্চায়িত হবে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক রাইফেল ও বীরাঙ্গনার বয়ান। ২২ ও ২৩ জুলাই মঞ্চায়িত হবে মহাকাল নাট্যসম্প্রদায়ের নীলাখ্যান ও শিবানী সুন্দরী। ২৪ জুলাই মঞ্চায়িত হবে কক্সবাজার থিয়েটারের টু ইডিয়টস। ২৫ জুলাই মঞ্চায়িত হবে অরিন্দম নাট্যসম্প্রদায়ের দুতিয়ার চান। ২৬ জুলাই মঞ্চায়িত হবে নান্দিকার নাট্যদলের কোর্ট মার্শাল।

নাটক দেখা যাবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। প্রয়াত নাট্যকর্মী বদরুল আলমকে উৎসবটি উৎসর্গ করা হয়েছে।