সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে 'মহাত্মা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিভার্সেল থিয়েটারের ‘মহাত্মা’ নাটকের একটি দৃশ্য
ইউনিভার্সেল থিয়েটারের ‘মহাত্মা’ নাটকের একটি দৃশ্য

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘মহাত্মা’। উপমহাদেশের রাজনৈতিক জটিল ক্রমধারায় ১৯৪৬ সালের ১০ অক্টোবর নোয়াখালীতে দাঙ্গা বেঁধেছিল। ভারতবর্ষের সাম্প্রদায়িক ঐক্যকে বিনষ্ট করতেই এ দাঙ্গা।
ওই দাঙ্গায় সুবিধাবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী সব যোগাযোগ বিচ্ছিন্ন করে। সেতু, রাস্তা, ডাকঘর নষ্ট করে। পেট্রল ছড়িয়ে অগ্নিসংযোগ করে গ্রামের পর গ্রাম। ব্যাপক লুট, নরহত্যা, নারী নির্যাতন করে। সাধারণ মানুষের একমাত্র ভরসা মহাত্মা গান্ধী। তাঁর কাছে এ খবর পৌঁছালে তিনি অসহায় মানুষের চিন্তায় অস্থির হয়ে ওঠেন। মাত্র দুজন সঙ্গী নিয়ে অসুস্থ শরীরে তিনি রওনা হন নোয়াখালীর উদ্দেশ্যে। গান্ধীজি স্মরণ করিয়ে দেন যে, আমরা পশু নই। তিনি সাম্প্রদায়িক হিংসার ঘোর অন্ধকারের মধ্যে অহিংসার আলোর সন্ধানে নামলেন।

শনিবার হবে ‘মহাত্মা’ নাটকটির ৩৩তম প্রদর্শনী
শনিবার হবে ‘মহাত্মা’ নাটকটির ৩৩তম প্রদর্শনী

গান্ধীজির অহিংস পৃথিবীর অনন্ত যাত্রায় কোথায় আজ আমাদের অবস্থান? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে সমকালীন প্রেক্ষাপট বিবেচনায় ইতিহাসের সেই অবিস্মরণীয় অধ্যায়ের একটি অংশের রূপক ঘটনার ভেতর দিয়ে লেখা নাটক ‘মহাত্মা’। রচনা ও নির্দেশনায় মাজহারুল হক। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল কালাম, শওকত মনসুর, আবুল হোসেন, মাজহারুল হক, দীন ইসলাম, আবদুল ওয়াদুদ, মোহাম্মদ কাশেদ আলী প্রমুখ। কাল নাটকটির ৩৩তম প্রদর্শনী।