সিলেটে চলছে 'নাট্যমঞ্চ নাট্যোৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তমঞ্চে স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশনা দিয়ে শুরু হয় উৎ​সব l ছবি: প্রথম আলো
মুক্তমঞ্চে স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশনা দিয়ে শুরু হয় উৎ​সব l ছবি: প্রথম আলো

নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সিলেটে শুরু হলো সাত দিনব্যাপী ‘নাট্যমঞ্চ নােট্যাৎসব’। সিলেট নগরের রিকাবিবাজারে কবি কাজী নজরুল মিলনায়তনে গত সোমবার সন্ধ্যা থেকে শুরু হয় উত্সব।
নাট্যমঞ্চ সিলেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ উত্সবের আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অডিটোরিয়ামের মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বালন করে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। উত্সব উদ্বোধনের পর রাতে মঞ্চস্থ হয় নাট্যমঞ্চের নাটক সুখের খোঁজে সুখলাল। নাট্যমঞ্চের সভাপতি রজতকান্তি গুপ্ত জানান, ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এ উত্সব। সাত দিনে এতে মঞ্চস্থ হবে সাতটি নাটক। আজ মঞ্চস্থ হবে ঢাকার নাট্যদল নাট্যতীর্থের প্রযোজনা কঙ্কাল।