সিলেটে নতুন নাটকের মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারিজ ফোর্স নাটকের দৃশ্য
ম্যারিজ ফোর্স নাটকের দৃশ্য

সিলেট নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে গত সোমবার নাট্যদল থিয়েটার বাংলা মঞ্চায়ন করেছে বিশ্বখ্যাত ফরাসি নাট্যকার মলিয়েরের ম্যারিজ ফোর্স নাটকটি। সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চনাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নাটকের নবরূপায়ণ ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার মোস্তাক আহমেদ। নির্দেশক বলেন, ‘নাটকটি সংগঠনের ১৮তম প্রযোজনা। সিলেটের দর্শকেরা নাটকটি ভালোভাবে গ্রহণ করেছেন দেখে আমরা উচ্ছ্বসিত। শিগগিরই নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।’