সিলেটে 'ভাইবে রাধারমণ'-এর মঞ্চায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের লিটল থিয়েটার প্রায় এক যুগ ধরে নাটক মঞ্চায়ন করে আসছে। ২০০৪ সালে কবর দিয়ে দাও নাটকের পর এবার লোককবি রাধারমণ দত্তকে নিয়ে মঞ্চনাটক ভাইবে রাধারমণ মঞ্চায়ন করল তারা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম মঞ্চায়নের পর আজ শনিবার এর দ্বিতীয় মঞ্চায়ন হবে সিলেট নগরের রিকাবীবাজারে কাজী নজরুল অডিটোরিয়ামে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জন্ম নেওয়া বৈষ্ণব কবি রাধারমণ দত্তের মৃত্যুর শত বছর পূর্ণ হয়েছে এবার। এ উপলক্ষে লিটল থিয়েটার মঞ্চে আনছে তাদের নতুন প্রযোজনা ভাইবে রাধারমণ। কর্মশালাভিত্তিক এই প্রযোজনাটির রচনা ও নির্দেশনা দিয়েছেন তানভীর নাহিদ খান। পরিকল্পনা ও প্রয়োগে রয়েছেন আব্দুল কাইয়ুম মুকুল। এটি লিটল থিয়েটারের ২৬তম প্রযোজনা।