স্বাধীনতা দিবস ও বিশ্ব নাট্য দিবসে টিআইসি
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস। এ উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
২৬ মার্চ বেলা ১১টায় টিআইসির লেকচার থিয়েটার মিলনায়তনে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি প্রকাশ রায় নির্মিত মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র বার্থ অব এ ফ্ল্যাগ (একটি পতাকার জন্ম) প্রদর্শিত হবে। সন্ধ্যা সাতটায় মঞ্চায়ন হবে মুক্তিযুদ্ধের নাটক কোর্ট মার্শাল। নান্দিকার পরিবেশিত এস এম সোলায়মান রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন অলক ঘোষ।
২৭ মার্চ শুক্রবার বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বিকেল চারটা থেকে বিশ্ব নাটকের ভিডিও প্রদর্শনী এবং বিকেল সাড়ে পঁাচটা থেকে আলোচনা, নাটক, গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান শুরু হবে। এতে অংশ নেবেন চট্টগ্রামের বিভিন্ন নাট্য সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
একই দিন সন্ধ্যা সাতটায় রওশন জান্নাত রুশনী রচিত ও দেবাশীষ ঘোষ নির্দেশিত শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নতুন নাটক বীরাঙ্গনার বয়ান পরিবেশিত হবে।