স্বাধীনতা দিবসে টাঙ্গাইলে 'ত্রিংশ শতাব্দী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ত্রিংশ শতাব্দী’ নাটকের একটি দৃশ্য
‘ত্রিংশ শতাব্দী’ নাটকের একটি দৃশ্য

যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’। মূল কাহিনি আবর্তিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণ ঘিরে। নাটকে আসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্থান, পাকিস্তান, ভারত, ইরাক, কুয়েত, তিউনিসিয়া, ইয়েমেন, সিরিয়া, তুরস্ক, ফ্রান্স, বাংলাদেশে ঢাকার গুলশানে বর্বর হামলা প্রভৃতি প্রসঙ্গ।

নাটকের সংগঠন স্বপ্নদলের আলোচিত এ নাটকটি স্বাধীনতা দিবস উপলক্ষে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে। আগামীকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দেখা যাবে এ নাটক। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তর করেছেন জাহিদ রিপন। নির্দেশনাও দিয়েছেন তিনি।
জাহিদ রিপন বলেন, ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনায় প্রয়োগ করা হয়েছে আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’।
‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার অংশ নিয়েছেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি, সামাদ ভূঞা, শিশির সিকদার, মোস্তাফিজুর রহমান, জেবুননেসা, শাখাওয়াত শ্যামল, মেহেদী রানা, তানভীর শেখ ও জাহিদ রিপন।