স্যামুয়েলের মাথায় আকাশ ভেঙে পড়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঠাকুর ঘরে কে রে’ নাটকটির একটি দৃশ্য ফাইল ছবি
‘ঠাকুর ঘরে কে রে’ নাটকটির একটি দৃশ্য ফাইল ছবি

বৃদ্ধ স্যামুয়েল একদিন ঠিক করে স্ত্রী জ্যাকলিনকে তাঁর মায়ের কাছে পাঠিয়ে দিয়ে বান্ধবী সুজেনের জন্মদিন পালন করবে। এ উপলক্ষে তাঁর সঙ্গে দুদিন সময় কাটাবে। হুট করে যেন কোন ঝামেলা না হয়, তাই সে তাঁর পুরোনো বন্ধু প্যাট্রিককেও নিমন্ত্রণ করে। এই প্যাট্রিক তাঁর স্ত্রীর পুরোনো প্রেমিক।

‘ঠাকুর ঘরে কে রে’ নাটকের শুরু হয় এখান থেকেই। মার্ক ক্যামলতির লেখা ও আল নোমান অনূদিত-নির্দেশিত নাটকটি আজ মঙ্গলবার মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমিতে। কুড়িগ্রামের ক্যান্সারাক্রান্ত দুই সন্তানের মা খোতেজা বেগমের চিকিৎসা সাহায্যার্থে নাটকের দল ‘নাটুকে’ ও তাদের শাখা সংগঠন ‘থিয়েটার ক্যান ফান্ড’ এর আয়োজন করেছিল। সে জন্যই তাদের দর্শকপ্রিয় দুই কমেডি নাটক ‘ঠাকুর ঘরে কে রে’ ও ‘বিয়ে বিড়ম্বনা’র প্রদর্শনী হলো জাতীয় নাট্যশালায়।
নাটকের একপর্যায়ে দেখা যায়, স্যামুয়েল একটা ঝামেলায় পড়ে যান। যেই না জ্যাকলিন মায়ের বাড়ির উদ্দেশে বের হবে, তখনই পরপর দুই বার ফোন আসে। জ্যাকলিনের আর স্বামীর ফন্দি বুঝতে বাকি থাকে না। আর এও জেনে যায় যে, তাঁর পুরনো প্রেমিকও আসছে। সে এই খেলায় চালে এক উল্টো চাল। মা অসুস্থ এবং তাঁকে যেতে নিষেধ করেছে বলে সে থেকে যায় ঘরে। স্যামুয়েলের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে! এদিকে একে একে সবাই এসে পড়লে ঘটতে থাকে মজার সব কাণ্ড।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হয় ‘ঠাকুর ঘরে কে রে’ নাটকটি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, আল নোমান, শ্যামল, মনি, তিপা সুপ্রিয়া, নাদিয়া, রায়হান প্রমুখ। যারা এখনো দেখেননি নাটকটি, অন্য কোনো দিন সুযোগ পেলে দেখে নিতে পারেন।