হাছনজানের রাজা'র উদ্বোধনী প্রদর্শনী শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শনিবার গীতি-নৃত্য নাটক ‘হাছনজানের রাজা’র উদ্বোধনী প্রদর্শনী হবে। নৃত্যশৈলী সিলেট প্রযোজনায় ৪ মার্চ আন্তর্জাতিক সিলেট উৎসবে প্রথমবারে গীতি নৃত্যনাট্যটি দেখবে দর্শক। নাটকটি লিখেছেন শাকুর মজিদ। পরিচালনা করেছেন নীলাঞ্জনা জুঁই।

হাছনজানের রাজা’র আগে ২০১০ সালে শাকুর মজিদ ‘মহাজনের নাও’ নাটকটি লিখেছিলেন।
হাছনজানের রাজা’র আগে ২০১০ সালে শাকুর মজিদ ‘মহাজনের নাও’ নাটকটি লিখেছিলেন।

আগামীকাল শুক্রবার ঢাকা ও সিলেটে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক সিলেট উৎসব ২০১৭ ’। জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার উদ্যোগে কাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
‘হাছনজানের রাজা’ গীতি-নৃত্য নাটকের গল্প প্রসঙ্গে নাট্যকার শাকুর মজিদ জানান, এ নাটকের সংলাপ মাত্রাবৃত্ত ও পয়ারে লেখা। নৃত্যনাট্যে রূপান্তরের জন্য কিছুটা পরিবর্তন করা হয়েছে। নাটকটিতে এই সময়ে হাছনরাজা কিছু অনুসন্ধিৎসু তরুণ-তরুণীর মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদের ছলে তাঁর জীবনকথা প্রকাশ করেন। জাদুবাস্তবতা এবং ফ্যান্টাসির মিশেল ঘটেছে নাটকে। শাকুর মজিদ বলেন, মঞ্চনাটকে প্রদর্শনের জন্য এই নাটকের পাণ্ডুলিপি লেখা, তথাপিও নৃত্যনাট্যে রূপান্তরিত হয়ে এটি আরেকটু ভিন্ন ব্যঞ্জনা প্রকাশ করবে বলে আমার বিশ্বাস।’
এই গীতি-নৃত্য-নাট্যের সংগীত পরিচালনা এবং হাছন রাজার চরিত্রে অভিনয় করেছেন লোক গানের শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না।
সিলেট উৎসবের আয়োজক সূত্রে জানা গেছে, ঢাকার দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী আয়োজনে থাকছে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী, কৌতুক, আবৃত্তি, নবরত্ন সৈয়দ শাহনুর, রাধারমণ দত্ত, আরকুম শাহ্, হাছন রাজা, শীতালং শাহ, দুরবিন শাহ, শেখ ভানু, দীনহীন ও শাহ আবদুল করিমের গান। এ ছাড়া আরও থাকছে ঐতিহ্যবাহী ধামাইল, মণিপুরী, ঝুমুরসহ অন্যান্য নৃত্য পরিবেশনা।
আগামী ৬ মার্চ সোমবার সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উৎসবের সমাপনী দিনে ৭ মার্চ ‘হাছনজানের রাজা’র দ্বিতীয় প্রদর্শনী হবে।

নাটকে হাছন রাজার চরিত্রে অভিনয় করেছেন লোক গানের শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না
নাটকে হাছন রাজার চরিত্রে অভিনয় করেছেন লোক গানের শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না

হাছনজানের রাজার আগে ২০১০ সালে শাকুর মজিদ ‘মহাজনের নাও’ নাটকটি লিখেছিলেন। মরমী শিল্পী শাহ আবদুল করিমের জীবন, সংগীত ও দর্শন নিয়ে লেখা সুবচন নাট্য সংসদের প্রযোজনায় গীতিকাব্য নাটকটি দেশ ও বিদেশে ১১০টি প্রদর্শনী হয় এবং দর্শকপ্রিয়তাও পেয়েছে।