২৫-এ 'ম্যাকবেথ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র আয়োজিত ‘দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোত্সব’-এ উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকটির মঞ্চায়ন হবে। পদাতিক নাট্য সংসদের এটি ৩৬তম প্রযোজনা। আজ হবে এই নাটকের ২৫তম মঞ্চায়ন।
সৈয়দ শামসুল হকের অনুবাদ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। ম্যাকবেথ–এর বিভিন্ন চরিত্রে যাঁরা অভিনয় করেছেন তাঁদের মধ্যে আছেন শাখাওয়াত হোসেন, শামছি আরা সায়েকা, মশিউর রহমান, হামিদুর রহমান, জাবেদ পাটওয়ারী ও মহিউদ্দিন জুয়েল।
নির্দেশনা ও পরিকল্পনা সহযোগিতায় রয়েছেন সঞ্জীব কুমার দে, পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি, সংগীতে শিশির রহমান এবং মঞ্চ পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী। আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে হবে এর মঞ্চায়ন।