৫০-এ 'কহে বীরাঙ্গনা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যর নির্বাচিত অংশ নিয়ে মণিপুরি থিয়েটারের প্রযোজনা কহে বীরাঙ্গনার ৫০তম মঞ্চায়ন হবে কাল শনিবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় শুরু হবে এর মঞ্চায়ন। নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এতে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা। আজ শুক্রবার একই হলে একই সময়ে নাটকটির ৪৯তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।