৫০-এ 'শ্যামাপ্রেম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামাপ্রেম নাটকের দৃশ্যে অনন্ত হিরা ও নূনা আফরোজ
শ্যামাপ্রেম নাটকের দৃশ্যে অনন্ত হিরা ও নূনা আফরোজ

প্রাঙ্গণেমোর নাট্যদলের প্রথম প্রযোজনা ছিল রবীন্দ্রনাথের নৃত্যনাট্য শ্যামা অবলম্বনে শ্যামাপ্রেম। ৬ মে এ নাট্যদল পার করল তাদের প্রতিষ্ঠার এক যুগ। যুগপূর্তি ও রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আগামীকাল এ নাট্যদল আবারও মঞ্চে আনছে তাদের প্রথম প্রযোজনা শ্যামাপ্রেম। কাল হবে এ নাটকের ৫০তম মঞ্চায়ন। ২০০৩ সালে গড়ে ওঠা এই নাট্যদল শ্যামাপ্রেম-এর প্রথম মঞ্চায়ন করে ২০০৫ সালের ১৫ ফেব্রুয়ারি। এ নাটকের নাট্যরূপ দিয়েছেন চিত্তরঞ্জন ঘোষ, নির্দেশক অনন্ত হিরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় নাটকের মঞ্চায়ন শুরু হবে।