৮ বছর পরে মঞ্চে ‘ঘুম নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট বছর পর মঞ্চে আবার ‘ঘুম নেই’ আনছে মহাকাল নাট্য সম্প্রদায়
সংগৃহীত

দীর্ঘ আট বছর পর মহাকাল নাট্য সম্প্রদায় ‘ঘুম নেই’ নাটকটি আবার মঞ্চে আনছে। নাসির উদ্দীন ইউসুফ রচিত এবং জন মার্টিন নির্দেশিত নাটকটির ১০৭টি প্রদর্শনী শেষে মঞ্চায়ন বন্ধ ছিল। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির পুনর্মঞ্চায়ন উদ্বোধন করবেন বিশ্ব আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। আগামী মঙ্গলবার গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে নাটকটির পরবর্তী প্রদর্শনী।

১০৭টি প্রদর্শনী শেষে বন্ধ ছিল ‘ঘুম নেই’ নাটকের মঞ্চায়ন
সংগৃহীত

মহাকাল নাট্য সম্প্রদায়ের দলপ্রধান মীর জাহিদ হাসান জানান, ২০১৩ সালের ৩০ মার্চ সাভার গণ বিশ্ববিদ্যালয়ের পি এইচ এ ভবনে ঘুম নেই–এর বিশেষ প্রদর্শনী হয়। নাটকটি মঞ্চে আসে ১৯৯৪ সালের ৮ মে, মহিলা সমিতি মঞ্চে।

১৯৯৪ সালের ৮ মে প্রথম মঞ্চে আসে ‘ঘুম নেই’
সংগৃহীত


মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘ঘুম নেই’ নাটকের শিল্পীরা হলেন মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ, কবির আহমেদ, ফারুক আহমেদ, মনিরুল আলম, আবদুর রহিম, ইকবাল চৌধুরী, আমিনুল আশরাফ, শিবলী সরকার, শাহরিয়ার পলিন, কানিজ ফাতেমা, শাহনাজ পারভীন, নূর আকতার, সোহেল আহমেদ, মিজান শান্ত, রাকিব হাসান, নাবিল হাসান, ফয়সাল আহমেদ, মো. ইব্রাহিম মোল্লা, উইলিয়াম নিকসন, অর্ণব খান ও পলি বিশ্বাস।