'রাধাকৃষ্ণ' অবলম্বনে 'প্রণয় যমুনা' আসছে ২ সেপ্টেম্বর


সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রাধাকৃষ্ণ’ অবলম্বনে মঞ্চনাটক হচ্ছে, এ খবর নিশ্চয়ই আগে জেনেছেন। নাট্যদল সুবচন মঞ্চে আনছে নাটকটি। প্রাথমিকভাবে ‘রাধাকৃষ্ণ’ নাম দিয়ে মহড়া শুরু করলেও নাটকের নাম এখন চূড়ান্ত—‘প্রণয় যমুনা’। আর দর্শকের জন্য সবচেয়ে আনন্দের খবর হলো, ২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উদ্বোধন হবে এ নাটকের।
সুবচনের ৩৭তম প্রযোজনা আসা দুল ইসলামের নাট্য রূপায়ণ ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় ১৭ জুলাই শিল্পকলা একাডেমিতে কাজ শুরু হয়েছিল এ নাটকের।
সুবচন নাট্যদলের প্রধান ও পথনাট্য পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস জানান, গীতল নাটক না হলেও নাটকে রাধারমণের গানসহ বেশ কিছু গান থাকছে।
এর আগে সুবচন নাট্য সংসদ ২০১০ সালের ১৮ জুন ‘মহাজনের নাও’ নাটকটি মঞ্চে এনেছিল। শাকুর মজিদের লেখা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটকটি দেশ-বিদেশে বেশ আলোচিত হয়।
