'নারীগণ'-এর বিশেষ প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কাল বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে নারীগণ নাটকের বিশেষ প্রদর্শনী। সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শনীটি শুরু হবে। সৈয়দ শামসুল হকের রচনায় নাট্যদল পালাকারের নাটক নারীগণ–এর নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান।
আগামীকাল নাটক মঞ্চায়নের আগে আতাউর রহমানকে নিবেদন করে কবিতা পাঠ করবেন যাত্রাশিল্পী মিলন কান্তি দে। এরপর কেক কেটে ও প্রদীপ প্রজ্বালন করে উদ্যাপন করা হবে জন্মদিন। সবশেষে নারীগণ-এর মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে উদ্যাপন। এই নাটকে অভিনয় করবেন ফারহানা মিঠু, দীপ্তা রক্ষিত, তানিয়া হোসাইন, ফাহমিদা মল্লিক, জয়িতা মহলানবীশ প্রমুখ।