'লাল জমিন' এর শততম মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল জমিন নাটকে মোমেনা চৌধুরী। ছবি: সংগৃহীত
লাল জমিন নাটকে মোমেনা চৌধুরী। ছবি: সংগৃহীত

শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মুক্তিযুদ্ধের নাটক ‘লাল জমিন’ এর শততম মঞ্চায়ন অনুষ্ঠিত হলো। রেপার্টরি থিয়েটার ‘শূন্যন’ এর প্রযোজনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চায়ন হয় এই নাটকটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘লাল জমিন’ নাটকের কাহিনি। মান্নান হীরার রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী। নাটকটিতে একক অভিনয় করেছেন: মোমেনা চৌধুরী। নাটকটির সংগীত পরিচালনা করেছেন জুলফিকার চঞ্চল ও রামিজ রাজু। এতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রামিজ ও নীলা।
আজ নাটকটি মঞ্চায়নের আগে তিনজনকে বীরাঙ্গনাকে সম্মাননা প্রদান করা হয়।
প্রসঙ্গত: ২০১১ সালের ১৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে ‘লাল জমিন’ নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দেশের বাইরের বিভিন্ন স্থানে নাটকটির মঞ্চায়ন হয়।