'লেইচান' মঞ্চস্থ হবে সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব ‘লেইচান’ নিয়ে আজ মঞ্চে উঠবেন
নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব ‘লেইচান’ নিয়ে আজ মঞ্চে উঠবেন

মণিপুরি নৃত্যালেখ্য ‘লেইচান’ মঞ্চে এনেছিল ওয়ার্দা রিহাব ও তাঁর নাচের দল ধৃতি নর্তনালয় । সিলেটে দর্শকদের জন্য সুখবর হলো, সেখানে মঞ্চস্থ হবে নৃত্যালেখ্যটি। আজ বুধবার থেকে সিলেটে শুরু হচ্ছে বেঙ্গল সংস্কৃতি উৎসব। উৎসবের প্রথম দিনই হাসন রাজা মঞ্চে পরিবেশিত হবে ‘লেইচান’।

উৎসবে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত ওয়ার্দা রিহাব। গতকাল মঙ্গলবার সিলেটে যাওয়ার আগে প্রথম আলোকে বললেন, ‘২০ জন নৃত্যশিল্পী নিয়ে আমরা সিলেটে যাচ্ছি। সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন আরও চারজন শিল্পী। সবাই মিলে এত বড় আয়োজনে অংশ নেব, এটা আমাদের জন্য সত্যিই গর্বের।’ এ ছাড়া আজ গান শোনাতে মঞ্চে উঠবেন অদিতি মহসিন ও জলের গান।