'শেষ সংলাপ'-এর ৭০তম প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময় নাট্যদলের শেষ সংলাপ নাটকের ৭০তম প্রদর্শনী হবে আজ শুক্রবার সন্ধ্যা সাতটায়। বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে আয়োজিত ‘ভাঙা গড়া নাট্যোৎসব’-এ মঞ্চস্থ হবে নাটকটি। একই মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়েছিল ২০১০ সালের ২৯ জানুয়ারি। এরপর দেশে ও বিদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী অব্যাহত ছিল।
মিসরের নাট্যকার তাওফিক আল হাকিমের সুলতানুজ জান্নাম অবলম্বনে নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ, আকতারুজ্জামান, রুমা, তোফায়েল সরকারসহ অনেকে।
নাটকটি নিয়ে অভিনয়শিল্পী পাভেল ইসলাম বলেন, ‘১৯৯৭ সাল থেকে সময় নাট্যদলের সঙ্গে কাজ করছি। শেষ সংলাপ আমাদের অন্যতম সফল একটি প্রযোজনা। দর্শকদের কাছেও এটি বেশ উপভোগ্য।’