'শেষের কবিতা' যাচ্ছে ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শেষের কবিতা’ নাটকের একটি দৃশ্য
‘শেষের কবিতা’ নাটকের একটি দৃশ্য

ভারতে পশ্চিমবঙ্গে ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র’র একবিংশতিতম নাট্যোত্সব ২০১৫। এটির আয়োজক পশ্চিমবঙ্গের নাটকের দল কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র। ঋ​ত্বিক সদনে আয়োজিত এ উৎ​সবটি চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নাটকের দল ‘প্রাঙ্গণেমোর’। তারা তাদের অনবদ্য প্রযোজনা ‘শেষের কবিতা’ নিয়েই হাজির হচ্ছেন উৎ​সবে। আগামী ২২ ডিসেম্বর ঋত্বিক সদন মঞ্চে প্রদর্শিত হবে নাটকটি।
‘শেষের কবিতা’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল ২০১২ সালে কলকাতার পূর্ব-পশ্চিম নাট্যদল আয়োজিত এক আন্তজার্তিক নাট্যোত্সবে মধুসূদন মঞ্চে। এছাড়া এ নাটকটি আরও মঞ্চায়িত হয়েছে ভারতের মুম্বাই ও শান্তি নিকেতনে। দ​লটির প্রতিষ্ঠাতা অনন্ত হিরা জানান, ‘শেষের কবিতা নাটকের দর্শকপ্রিয়তার কারণেই নাটকটি আবারও আমন্ত্রিত হয়ে ভারতে মঞ্চায়িত হচ্ছে।’
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। আর অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা, ইস্টের সুমী, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, চৈতী, কারিমা, জাহিদ, আশা, রিগ্যান, সীমান্ত, মনির, বিপ্লব, ঊষা।