'হেলেনকেলার' প্রযোজনার বিশেষ মঞ্চায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহীয়সী নারী হেলেন কেলারের জন্মদিনকে উপলক্ষ করে গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে স্বপ্নদলের নতুন নাটক হেলেন কেলার-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হলো। হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক মনোড্রামা হেলেন কেলার রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম।
হেলেন কেলারের ১৩৬তম জন্মবার্ষিকী ছিল গত ২৭ জুন। তাঁর জন্মদিন সারা বিশ্বেই বিশেষ মর্যাদায় ‘হেলেন কেলার ডে’ হিসেবে পালন করা হয়। কিন্তু এবার ঈদ উৎসবের কারণে পরিবর্তিত সময়ে গতকাল হেলেন কেলার-এর এ বিশেষ মঞ্চায়নের আয়োজন করা হয়েছে বলে জানান নির্দেশক জাহিদ রিপন।