'হ্যামলেট' হিডেলস্টোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম হিডেলস্টোন
টম হিডেলস্টোন

পর্দার দুষ্টু অতিমানব ‘লোকি’ এবার হতে যাচ্ছেন সাহিত্যের এক মহান চরিত্র। এবার তিনি হবেন ‘হ্যামলেট’। শেক্‌সপিয়ারের ঐতিহাসিক ট্র্যাজেডি নাটকে অভিনয় করতে যাচ্ছেন টম হিডেলস্টোন। তবে এ যুগের সুদর্শন এই হ্যামলেটকে বড় বা ছোট পর্দায় নয়, দেখা যাবে মঞ্চে। অর্থাৎ টম এবার মঞ্চ নাটকে!

নাটকটির নির্দেশনা দিচ্ছেন কেনেথ ব্রানাগ, যিনি পরিচালনা করেছিলেন হিডলস্টোন অভিনীত থর ছবিটি। সম্প্রতি ব্রিটিশ সাপ্তাহিক দ্য স্টেজকে হ্যামলেটের এ খবর জানিয়েছেন টম নিজেই। তিনি জানান, আসছে সেপ্টেম্বরে মধ্য লন্ডনের জেরউড ভ্যানব্রাগ থিয়েটারে মঞ্চস্থ হবে নাটকটি। রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টের জন্য তহবিল গঠন করতে বিশেষ এ প্রদর্শনীর আয়োজন। নাটকে টমের সঙ্গে অভিনয় করবেন ললিতা চক্রবর্তী।

এর আগে অভিনেতা জুড ল’কেও হ্যামলেটের বেশে মঞ্চে এনেছিলেন কেনেথ। এবার আনছেন টমকে। ১ থেকে ২৩ সেপ্টেম্বর নাটকটির প্রদর্শনী হবে ১৬০ আসনের মিলনায়তনটিতে। সূত্র: বিবিসি