অপূর্বের সন্তুষ্টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপূর্ব
অপূর্ব

অপূর্ব এ প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেতা। ছোটপর্দার পাশাপাশি অভিনয় করেছেন আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিতে। সম্প্রতি ছবিটি সেনসর ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে কাজ করার অভিজ্ঞতাসহ আরও নানা বিষয় নিয়ে অপূর্ব কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
গ্যাংস্টার রিটার্নস ছবিতে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
আসলে নাটক আর চলচ্চিত্র তো এক জিনিস নয়। তবে অভিনয় তো অভিনয়ই। অভিনয় সব জায়গায় করতেই হয়। ‘গ্যাংস্টার রিটার্নস’ চলচ্চিত্রে অ্যাকশন হিরো হিসেবে আমি কাজ করেছি। এখানে আমার সহশিল্পী পিয়া ও শম্পা। যেহেতু নাটকের চেয়ে চলচ্চিত্রের আয়োজন অনেক গুণ বড়, তাই কাজ করতে গিয়ে অভিজ্ঞতাটাও হয়েছে ভিন্ন রকমের। কাজ করতে গিয়ে বুঝেছি, চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন হয়।
আপনি আর নতুন কোনো ছবিতে কেন কাজ করছেন না?
আমি আসলে আমার বর্তমান অবস্থান নিয়েই সন্তুষ্ট। আমি চলচ্চিত্রে কাজ করার অনেক প্রস্তাব পাচ্ছি। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, ভালো গল্প না পেলে কাজ করব না।
কী ধরনের গল্প আপনি প্রত্যাশা করেন?

আমি জমজমাট গল্প অনেক পছন্দ করি; যা দর্শকদের খুব সহজেই আকৃষ্ট করে। গল্পটি যেন এমন হয়, যা দেখে সবাই মনে করবে, এটা তো আমার জীবনের গল্প।
আপনাকে বিজ্ঞাপনে অনেক দিন দেখা যায় না কেন?
বিজ্ঞাপনে যে সময় দিতে হয়, তা এখন আমার হাতে নেই। তবে ভালো বাজেটের বিজ্ঞাপনে কাজের সুযোগ পেলে আবারও কাজ করতে পারি।