আমি সফল হওয়ার জন্য এসেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালক হিসেবে তাঁর নাম মাশরুর পারভেজ। অভিনেতা হিসেবে ইউল রাইয়ান। তাঁর আরেকটি পরিচয়, তিনি চিত্রনায়ক সোহেল রানার ছেলে। মুক্তি পেয়েছে এই পরিচালক ও অভিনেতার প্রথম ছবি অদৃশ্য শত্রু। কথা হয় তাঁর সঙ্গে।

আপনার প্রথম ছবি মুক্তির মাত্র কদিন হলো। কেমন সাড়া পাচ্ছেন?
খুবই ভালো সাড়া পাচ্ছি। আমি এরই মধ্যে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে গিয়েছি। সেখানে দর্শকদের সঙ্গে কথা বলেছি। সবাই আমাকে পেয়ে দারুণ খুশি। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে ছবি দেখার সুবিধা হলো, সরাসরি দর্শকদের প্রতিক্রিয়া পাওয়া যায়।
পরিচালক নাকি অভিনেতা? কোন পরিচয়ে পরিচিত হতে চান?
আমার মূল আগ্রহ ছবি পরিচালনাতেই। এ ছবিতেও অভিনয়ের কোনো কথা ছিল না। নায়ক হিসেবে যাঁকে নিয়েছিলাম, তিনি কাজটা করতে পারেননি। পরে আলোচনা করে ওই চরিত্রটি আমি করি।
বাবা-মায়ের পথ ধরে অনেকেই চলচ্চিত্রে পা রেখেছেন। কিন্তু তাঁদের মতো সফল হননি, আপনি নিজেকে নিয়ে কতটা আশাবাদী?
দেখুন, কে কী করেছে সেটা নিয়ে আমি ভাবছি না। আমি ব্যবসায় প্রশাসন পড়ছি। চাইলে অন্য পেশায় যেতে পারতাম। কিন্তু বাবার এই শিল্পের প্রতি ভালোবাসা দেখে আমি আগ্রহী হয়েছি। তবে একটা বিষয়ে বলতে পারি, আমি চলচ্চিত্র জগতে সফল হওয়ার জন্য এসেছি।
আপনার পরবর্তী ছবির প্রস্তুতি বিষয়ে কিছু বলুন।
পরবর্তী ছবির গল্প তৈরি করছি। আগামী মাসের মধ্যে গল্প শেষ করেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব নতুন ছবির।