আরও গান করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
শাহীন সামাদ
শাহীন সামাদ
নজরুলসংগীতশিল্পী শাহীন সামাদের চারটি নতুন অ্যালবামের মোড়ক খোলা হবে আজ শুক্রবার। এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানটে গান গাইবেন তিনি। নতুন অ্যালবাম, নজরুলসংগীত ও অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন শাহীন সামাদ

একসঙ্গে এতগুলো অ্যালবাম! শ্রোতাদের ওপর চাপ পড়বে না?

এগুলো আরও ছয় মাস আগে প্রস্তুত ছিল। নানা কারণে অবমুক্ত করা হয়নি। প্রায় এক বছর ধরে এগুলোর কাজ করেছি।
কী কী গান রয়েছে অ্যালবামগুলোয়?
একটা নজরুল সংগীতের, একটিতে দেশাত্মবোধক, নজরুল সব মিলিয়ে। বাকি দুটো হামদ ও নাতের।
২৫ মে নজরুলজয়ন্তীতে কোথায় কোথায় গাইবেন?
নজরুল ইনস্টিটিউটের অনুষ্ঠানে, ছায়ানটে, এসএ টিভি ও চ্যানেল আইতে গান করব। তবে শেষ মুহূর্তে আরও কত জায়গায় গাওয়ার অনুরোধ আসবে জানি না।
আপনার গাওয়া নজরুলসংগীতের মিউজিক ভিডিও হচ্ছে না কেন?
এসব নিয়ে আমার তেমন পরিকল্পনা নেই। তবে কেউ মিউজিক ভিডিও করতে চাইলে আমার আপত্তি নেই।
নজরুলসংগীতে নতুনদের মধ্যে কাদের গান ভালো লাগছে?
ছায়ানটের শিল্পীদের গানই আমার বেশি ভালো লাগে। তাদের মধ্যে অনিন্দিতা, বিজন মিস্ত্রী, সুস্মিতা দেবনাথ, মুহিত খান, আফসানা রুনাসহ আরও অনেকে বেশ ভালো করছে। নতুন আরও অনেক ভালো শিল্পী তৈরি হচ্ছে।
অনেক দিন গান করলেন, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন। আত্মজীবনী লেখার ইচ্ছে আছে?
এখনো জানি না। আরও গান করতে চাই। আরও কিছু অ্যালবাম করার ইচ্ছে আছে।
সাক্ষাৎকার: রাসেল মাহমুদ