এই সময়ে আবারও বিদ্যাসাগরকে দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মামুনুর রশীদ ছবি: প্রথম আলো
মামুনুর রশীদ ছবি: প্রথম আলো
প্রায় তিন বছর পর আবারও মঞ্চে আসছে আরণ্যকের নাটক এবং বিদ্যাসাগর। মান্নান হীরার লেখা এই নাটকে বিদ্যাসাগরের ভূমিকায় অভিনয় করছেন নাটকটির নির্দেশক ও আরণ্যক নাট্যদলের প্রধান মামুনুর রশীদ। এত দিন পর নাটকটির মঞ্চায়ন নিয়ে কথা হয় তাঁর সঙ্গে।


এত দিন পর কেন ‘এবং বিদ্যাসাগর’?
আমাদের সমাজ এখন যে অবস্থায় পৌঁছেছে, শিক্ষাঙ্গনে যে অস্থিরতা শুরু হয়েছে, তাতে এই সময়ে আবারও বিদ্যাসাগরকে দরকার। তিনি এই উপমহাদেশের শিক্ষা ও সমাজ সংস্কারে অনেক বড় ভূমিকা রেখেছেন। তাঁর সম্পর্কেও নতুন প্রজন্মকে জানতে হবে। সে জন্যই এই প্রদর্শনী।
এই সমাজবদলে বিদ্যাসাগর কীভাবে অবদান রাখবেন?
ঊনবিংশ শতাব্দীর বাংলা রেনেসাঁর প্রধান পুরুষ বিদ্যাসাগর। তাঁর সম্পর্কে পড়াশোনা করা, তাঁকে জানার মাধ্যমে নতুন প্রজন্ম শিক্ষা নিতে পারে। আমরা নাট্যকর্মীরা তো রাজপথে নামতে পারছি না। আমরা নাটকের মাধ্যমে তাঁকে তুলে ধরতে পারি। তাঁর চরিত্র সম্পর্কে তরুণদের আগ্রহ জাগিয়ে তুলতে পারি।
আরণ্যক সামনে কী পরিকল্পনা করছে?
বড় একটি উৎসবের আয়োজন করতে যাচ্ছে আরণ্যক। অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে হবে এটি। নাম ‘বিদ্যাসাগর উৎসব’। সেই উৎসবেও এবং বিদ্যাসাগর প্রদর্শিত হবে। এ ছাড়া আরণ্যকের আরও বেশ কয়েকটি নাটক দেখানো হবে সেই উৎসবে।
সাক্ষাৎকার: রাসেল মাহ্মুদ