এই সময়ে মুক্তি না দিলেই ভালো হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান
শাকিব খান

এ সপ্তাহে সারা দেশে মুক্তি পেয়েছে এফ আই মানিক পরিচালিত দুই পৃথিবী ছবিটি। এতে অভিনয় করেছেন শাকিব খান। তবে ছবিটি এই সময়ে মুক্তি পাওয়ায় শাকিব খান হতাশ। এ নিয়েই কথা হলো তাঁর সঙ্গে।
আপনার অভিনীত ‘দুই পৃথিবী’ ছবিটি মুক্তি পেয়েছে
হ্যাঁ। এর আগে এ বছর মুক্তি পেয়েছে আমার অভিনীত ছবি সোহেল আরমান পরিচালিত এই তো প্রেম। এই ছবিটি নির্মাণ শুরু হওয়ার প্রায় পাঁচ বছর পরে মুক্তি পায়।দুই পৃথিবী ছবিটি এই সময়ে মুক্তি না দিলেই ভালো হতো। 
কেন?
রমজান মাসের আগে কোনো ছবি মুক্তি পেলে লোকে ভাবে এটি পুরোনো ছবি। ফলে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি থাকে কম।অভিনয়জীবনের ১৫ বছরের ইতিহাসে রমজান মাসের আগে আমার কোনো ছবি মুক্তি পায়নি। কেন যে এই সময়ে ছবিটি মুক্তি দেওয়া হলো, আমার মাথায় আসছে না। 

তিন বছর আগে শুরু হয়েছিল ‘দুই পৃথিবী’ছবিটির কাজ। এত দিন ধরে ছবিটি আটকে থাকার কারণ কী?

প্রযোজনা প্রতিষ্ঠান সন্ধানী কথাচিত্র তিন বছর আগে দুই পৃথিবীসহ আরও চারটি ছবির কাজ একসঙ্গে শুরু করে।পর্যায়ক্রমে সব ছবির কাজ করার কারণেই প্রতিটি ছবির জন্য বেশি সময় লেগেছে। মাস দুয়েক আগে দুই পৃথিবী ছবির কাজ শেষ হয়েছে।

দর্শক ছবিটি দেখতে বসলে তাঁদের মনোযোগে ছন্দপতন হবে কি না?

তা তো একটু হতেই পারে। ছবির শুটিং শুরু করার পর পরিকল্পনা ছাড়াই লম্বা লম্বা বিরতির কারণে ছবির মান পড়ে যায়।ছবিতে শিল্পীদের চরিত্রের গেটআপও কিছুটা পরিবর্তন হয়ে যেতে পারে। লোকেশনটাও একই রকম থাকে না।

আগামী ঈদে আপনার কোনো ছবি মুক্তি পাচ্ছে?

বেশ কয়েকটি ছবির কাজ শেষের পথে। এর মধ্যে দুটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ ম্যারেজ এবং আরও ভালোবাসবো তোমায়। 

আর শুটিং চলছে মেন্টাল, মাই ডার্লিং, রাজা ৪২০, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২, সম্রাট এবং রাজনীতি না​েমর ছবিগুলোর। 

সাক্ষাৎকার:শফিক আল মামুন