এখন সবাই আমাকে পাখি নামেই ডাকছে: নওশাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওশাবা
নওশাবা

এ প্রজন্মের অভিনেত্রী নওশাবা। আজ শনিবার রাত নয়টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে নওশাবা অভিনীত নাটক বাসনার নীল আতর। সম্প্রতি প্রতিরুদ্ধ নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ঈদ, নাটক ও চলচ্চিত্রে অভিনয় নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। 

ঈদ কেমন কেটেছে?
আমার ঈদ সব সময় ভালো কাটে। বরাবরের মতো এবারও ভালো কেটেছে। 
আজ রাতে বাসনার নীল আতর...
নাটকটি লিখেছেন মাসুম রেজা। অসাধারণ একটি গল্প। এখানে আমার সহশিল্পী চঞ্চল চৌধুরী। 
আপনাকে তো অনেকেই পাখি নামে ডাকছে। কেমন লাগছে? 
সাগর জাহান পরিচালিত সিকান্দার বক্স এখন বান্দরবান নাটকে আমার চরিত্রের নাম ছিল পাখি। নাটকটি প্রচারের পর থেকে অনেক সাড়া পাচ্ছি। ফেসবুকে, ঘরে-বাইরে এখন সবাই আমাকে পাখি নামেই ডাকছে। নাটকটিতে আমি প্রথম মোশাররফ করিমের সঙ্গে কাজ করেছি। তিনি অসম্ভব ভালো একজন অভিনেতা। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। 
প্রতিরুদ্ধ ছবিতে অভিনয় ...
এই প্রথম আমি চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এখানে আমার সহশিল্পী অমিত সিনহা। নভেম্বর থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এটি পরিচালনা করছেন খিজির হায়াৎ খান।