কষ্ট সার্থক হয়েছে: জায়েদ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৪তম নির্বাচন শেষ হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। নির্বাচনে অভিজ্ঞতা ও সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেছেন এই  শিল্পীনেতা। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।
জায়েদ খান
জায়েদ খান

প্রথম নির্বাচনে অংশ নিয়েই বিজয়ী হয়েছেন। কেমন লাগছে?
মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, তা এই শিল্পী সমিতির নির্বাচনে প্রমাণ হয়ে গেল। বিগত দিনে কোনো পদে না থেকেও শিল্পীরা যখন যেভাবে আমাকে ডেকেছেন, পাশে পেয়েছেন। তাই বিপুল ভোটের ব্যবধানে শিল্পীরা আমাকে বিজয়ী করেছেন। সবার প্রতি কৃতজ্ঞ আমি।

নির্বাচনে অভিজ্ঞতা কেমন হলো?
এর আগে কখনোই কোনো নির্বাচনে অংশ নিইনি। নির্বাচনের মাঠে যে এত কষ্ট, আগে জানা ছিল না। পুরো তিনটি মাস মনে হয়েছে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছি আমি। এই সময়ের মধ্যে খাওয়াদাওয়া, ঘুমানোর কোনো ঠিকঠিকানা ছিল না। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছি। যা–ই হোক, কষ্ট সার্থক হয়েছে।
এই পদে থেকে এখন কীভাবে কাজ করতে চান?
নির্বাচন শেষ হয়েছে। বিজয়ী ও পরাজিতরা সবাই এখন এক। আমরা সব শিল্পী কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে কাজ করব। এটাই এখন আমাদের মূল ভাবনা। একই সঙ্গে চলচ্চিত্রের সব সংগঠন একত্রে সমন্বয় করে চলচ্চিত্রের উন্নয়নের জন্য যা যা করা দরকার, করা হবে।