কাদামাটিতে মিশে শুটিং করেছি

দ্বিতীয়বারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন পরিচালক সুমন আনোয়ার। ছবির নাম জোয়ার ভাটা। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে আজ বৃহস্পতিবার থেকে ছবিটা দেখা যাবে। জোয়ার ভাটায় অভিনয় করেছেন শ্যামল মাওলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামল মাওলা
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

‘জোয়ার ভাটা’ চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা কেমন?

কাদামাটিতে মিশে শুটিং করেছি। পুবাইলের এমন এক জায়গায় শুটিং করেছি, যেখানে থাকার কোনো ভালো জায়গা ছিল না। ভালো মানের টয়লেটও ছিল না। এর মধ্যেই শুটিং করেছি, রাত্রি যাপন করেছি। ঘণ্টাখানেক ঘুমিয়ে আবার সারা দিন শুটিং করে তারপর বাসায় ফিরেছি। কস্টিউম বদলের সুযোগ ছিল না, মেকআপ ওঠানো সম্ভব হয়নি।

প্রশ্ন :

এই চলচ্চিত্রে আপনার সহশিল্পী ফারহানা হামিদ।

আমরা একসঙ্গে সদরঘাটের টাইগার, ইতি তোমারই ঢাকায় কাজ করেছি। আমরা এখন ভালো বন্ধু হয়ে গেছি। ও খুব ভালো অভিনয় করে। আমাদের নতুন প্রয়াস দর্শকেরা কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় আছি।

শ্যামল মাওলা

প্রশ্ন :

নতুন কাজকর্ম কী করছেন?

এরই মধ্যে একটি ওয়েব সিরিজের শুটিং করছি। পরিচালক মেহেদী হাসান টিংকু। এখনো শুটিং শেষ হয়নি। আমরা পুরান ঢাকার বিভিন্ন জায়গা ও ডকইয়ার্ডে শুটিং করছি।

প্রশ্ন :

নাটক ও ওয়েব সিরিজে আপনার চরিত্রগুলোকে আলাদা করা যায়।

আমাকে কিছুই করতে হচ্ছে না। পরিচালকেরাই প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রের প্রস্তাব নিয়ে আসেন। তাঁরা আমার ওপর ভরসা রাখছেন, আমি তাঁদের ভরসার ব্যাপারটা মাথায় নিয়েই কাজ করছি।

শ্যামল মাওলা

প্রশ্ন :

সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল।


সিনেমায় অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে। তবে চূড়ান্ত কিছুই হয়নি। দেখা যাক...
সেই ছবিতে আপনার সহশিল্পী ছিলেন পরীমনি।
আমার প্রত্যাশা, পরীমনি সুবিচার পাবে। দেশে আইন-আদালত আছে, আমি আস্থা রাখতে চাই।

শ্যামল মাওলা