কিছু করতে না পারাটাই ছিল সারপ্রাইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কাল সকাল থেকে ফোনে পাওয়া যাচ্ছিল না তিশাকে। কোনো উপায় না পেয়ে দুপুরের পর তাঁর স্বামী ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকালের ফ্লাইটে কলকাতায় গেছেন তিশা। সন্ধ্যায় কথা হলো তিশার সঙ্গে। তখন তিনি বলেন কলকাতা যাওয়া, ঈদের নাটক ও সিনেমা প্রসঙ্গে

তিশা
তিশা

হঠাৎ কলকাতায় কেন?

কোনো কাজ না, ঘুরতে এসেছি। খালা আর কাজিনরাও সঙ্গে আছে। দুই দিনের ঘোরাঘুরি শেষে শুক্রবার ঢাকায় ফিরব।

২মে মোস্তফা সরয়ার ফারুকীর জন্মদিন ছিল। কয়েক বছর ধরে জন্মদিনে তাঁকে সারপ্রাইজ দেন

সরয়ারের জন্মদিনে তো এবার আমি ঢাকাতেই ছিলাম না। ঈদের নাটকের শুটিংয়ে কক্সবাজার ছিলাম। তাই এবার কিছুই করতে পারিনি। কিছু করতে না পারাটাই ছিল সারপ্রাইজ। শুটিং শেষ করেই পরদিন চলে এলাম কলকাতায়।

পয়লা বৈশাখে ‘ডুব’মুক্তি পাওয়ার কথা ছিল। হলো না কেন?

আমিও তেমনটাই জানতাম। পরে দেখলাম বৈশাখে সিনেমাটি মুক্তি পায়নি। ডুব বিষয়ে এখন আমার বলার কোনো এখতিয়ার নেই। এই ছবির ব্যাপারে পরিচালক ও প্রযোজকই ভালো বলতে পারবেন।

কলকাতায় ‘হলুদবনি’নামে একটি সিনেমার শুটিং করেছিলেন। সেটার কাজ কত দূর এগিয়েছে?

তিন দিন শুটিং করেছি। পরবর্তী শুটিংয়ের কিছু নিয়মকানুন আছে। সেসব আনুষ্ঠানিকতা বাকি। তার আগে এই সিনেমা নিয়ে আমার কিছু বলা বারণ। শুধু এটুকু বলব, আমার চরিত্রটির প্রতি সবার মায়া জন্মাবে। গল্পটি খুবই মিষ্টি, সবাইকে আকর্ষণ করবে।

সাক্ষাৎকার: মনজুর কাদের