* সময় নাট্যদলের ‘শেষ সংলাপ’ নাটকের ৭৫তম প্রদর্শনী হবে আজ।
* নাটকে সুলতানের চরিত্রে অভিনয় করেছেন পাভেল ইসলাম।
*৭৫তম প্রদর্শনীর মধ্য দিয়ে একটা পরিণত জায়গায় এসেছি।
সময় নাট্যদলের শেষ সংলাপ নাটকটির ৭৫তম প্রদর্শনী আজ। মিসরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের সুলতানুজ জান্নাম অবলম্বনে নাটকটি নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। নাটকে সুলতানের চরিত্রে অভিনয় করেছেন পাভেল ইসলাম। এই অভিনয়শিল্পীর সঙ্গে কথা হলো মঞ্চ ও অন্যান্য কাজ নিয়ে।

নাটকটিতে আপনার চরিত্র সম্পর্কে বলুন।
আমি দীর্ঘ সময় ধরে নাটক করছি। প্রায় ২৪ বছর। আমার এযাবৎকালে করা সবচেয়ে আলোচিত নাটক হচ্ছে শেষ সংলাপ। এই নাটকের ‘সুলতান’ চরিত্রে অভিনয় করে আমি দেশ-বিদেশে প্রচুর প্রশংসা পেয়েছি। সেগুলো নিয়ে আমি যে খুব আপ্লুত, ব্যাপারটা এমন না। হয়তো প্রথম দিকে একধরনের অনুভূতি ছিল। অনেক শো করে ফেলার পরে আরেক ধরনের অনুভূতি হচ্ছে।
৭৫তম প্রদর্শনীতে চরিত্রটিকে কতটা ধরতে পেরেছেন? কী মনে হয়?
একটি চরিত্র বারবার প্রদর্শনীর মধ্য দিয়ে পরিণত হয়। ৭৫তম প্রদর্শনীর মধ্য দিয়ে একটা পরিণত জায়গায় এসেছি। এই যে শেষ আমি তা বলব না। আমার কাছে মনে হয়, চরিত্রটিকে আমি ধারণ করতে পারছি।
থিয়েটারে শুরু কখন?
১৯৯৪ সালে জেন্টেলম্যান রেপার্টরি থিয়েটার দিয়ে শুরু আমার। এরপর আমি ড্রামা সার্কেলে কাজ করি। আরও পরে সময় নাট্যদলে যুক্ত হই। কাজ করেছি একাত্তরের ক্ষুদিরাম, ভাগের মানুষ, সাদা ঘোড়া ও শেষ সংলাপ নাটকগুলোতে।
আপনি তো টেলিভিশনেও কাজ করেন...
একক নাটক, ধারাবাহিক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করছি। একটি টেলিভিশন চ্যানেলে চাকরি করার কারণে খুব বেশি কাজ করার সুযোগ হয় না। এ ছাড়া কিছু চলচ্চিত্রেও কাজ করেছি। সামনে কয়েকটির সঙ্গে কথা হচ্ছে। তার মধ্যে তানভীর মোকাম্মেলের রূপসা নদীর বাঁকে ও মাহমুদ দিদারের বিউটি সার্কাস উল্লেখযোগ্য।
আলাপন
চরিত্রটিকে আমি ধারণ করতে পারছি

বিনোদন প্রতিবেদক