চে গুয়েভারা প্রতিবাদের চিরন্তন প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুজ্জামান বাবু
মাহমুদুজ্জামান বাবু

‘চে সংহতি’র আয়োজনে আজ অনুষ্ঠিত হবে চে গুয়েভারা স্মরণ অনুষ্ঠান। এ আয়োজন নিয়ে কথা বলেছেন সংগঠনটির সমন্বয়ক ও সংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু
চে গুয়েভারা ও আমরা
সারা বিশ্বে যখন সাম্রাজ্যবাদের আবহ, তখন মানুষের মধ্যে সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ছড়িয়ে দেওয়ার মানসে ২০০৮ সালে আমরা গড়ে তুলি চে সংহতি নামে একটি সংগঠন। পৃথিবীতে সাম্রাজ্যবাদ বিরোধিতার প্রতীক হলেন চে গুয়েভারা। আর্জেন্টিনায় জন্ম নেওয়া কিউবার স্বাধীনতাসংগ্রামের এই বিপ্লবী পরবর্তী সময়ে বলিভিয়ার মুক্তির সংগ্রামেও যোগ দিয়েছিলেন। তাঁকে বলতে পারি আন্তর্জাতিক প্রতিবাদী মানুষ। ৯ অক্টোবর ছিল তাঁর মৃত্যুর দিন। প্রতিবছর এ দিনে চে সংহতির আয়োজনে আমরা চে গুয়েভারা স্মরণ অনুষ্ঠান করে আসছি। কিন্তু ঈদ ও পূজার লম্বা ছুটির কারণে এবার ৯ অক্টোবর চের মৃত্যুর দিনে অনুষ্ঠানটি করা যায়নি। তাই আজ বিকেল চারটায় রাজধানীর রবীন্দ্রসরোবরে হবে এই অনুষ্ঠানটি।
যা থাকছে আয়োজনে
প্রতিবারের মতো এবারও আয়েজনটি আমরা সাজিয়েছি আলোচনা, কবিতা আবৃত্তি গান দিয়ে। চে গুয়েভারার ওপর আলোচনা করবেন বিনায়ক সেন ও আনু মুহম্মদ, কবিতা আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা এবং সংগীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদার ও গানের দল মৃত্তিকা।
কেন এই আয়োজন?
আগেই বলেছি, চে গুয়েভারা হলেন প্রতিবাদের চিরন্তন প্রতীক। আমরা চাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের তরুণ সম্প্রদায় ও সাধারণ মানুষ জেগে উঠুক। আমরা চে গুয়েভারার সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ছড়িয়ে দিতে চাই সবার মধ্যে। এ কারণেই এই আয়োজন।