
এই উৎসবের লক্ষ্য কী?
উৎসবটা করা হয় শিশুদের অনুপ্রাণিত করার জন্য, যাতে তারা ছবি দেখে, ছবি বানাতে আগ্রহী হয় এবং বড় হয়ে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে পারে।
উৎসবের সব কাজ নাকি শিশু-কিশোরেরাই করে?
ছবি বাছাই, সেগুলো প্রদর্শনের টিকিট বিক্রি, প্রচারণা থেকে সবই শিশু-কিশোরেরা করে। কেউ কেউ ছবি বানায়। তাদের বানানো বেশ কিছু ছবি এবার উৎসবে দেখানো হবে।
শিশুদের ফিল্ম সোসাইটিতে যোগ দেওয়ার উপায় কী?
উৎসব চলাকালে নাম লেখাতে হবে। এ ছাড়া নতুন সদস্য নিতে সেপ্টেম্বর-অক্টোবর মাসে আমরা ফেসবুক পেজে ঘোষণা দিই।
ছবি দেখতে গেলে শিশুদের সঙ্গে কাদের দেখা হবে?
মুহম্মদ জাফর ইকবাল, মুস্তাফা মনোয়ার, মোরশেদুল ইসলাম, জয়া আহসান, অমিতাভ রেজা এবং মুক্তিযুদ্ধে ‘অপারেশন জ্যাকপট’ পরিচালনাকারী দুজন যোদ্ধার সঙ্গে।
বুধবার ছবি বানানোর কর্মশালায় সবাই থাকতে পারবে?
যে কেউ থাকতে পারবে। তবে যারা আগে নিবন্ধন করেছে, শুধু তারাই সনদ পাবে।
এবার উৎসবটা কেমন হবে?
আমরা বাসে করে বিভিন্ন স্কুল থেকে শিশু–কিশোরদের নিয়ে আসব ছবি দেখাতে। আশা করছি, এবার ছবি দেখতে অনেক শিশু-কিশোর এবং বড়রাও আসবেন।
ঢাকার বাইরের শিশু-কিশোরেরা ছবি দেখবে কীভাবে?
ঢাকার বাইরে আমাদের সদস্যরা বিভিন্ন স্কুলে প্রজেক্টর নিয়ে গিয়ে বড় পর্দায় ছবি দেখাবে। রাজশাহী আর সিলেটে তো ছবি দেখানো হবেই। এ ছাড়া উৎসবের পর ফেব্রুয়ারির ৪ ও ৫ তারিখে চট্টগ্রাম এবং মার্চের ৩ ও ৪ তারিখে রংপুরে ছবি দেখানো হবে।
উৎসবের কোন ছবিগুলো শিশুদের দেখা দরকার বলে মনে কেরন?
দ্য লিটল গোস্ট, ডেকোরেশনস, বিগ বয়, মাই ফ্রেন্ড রাফিসহ আরও অনেক ভালো ছবি আছে, শিশু-কিশোরদের ছবিগুলো দেখতেই হবে।
সাক্ষাৎকার: রাসেল মাহমুদ