ঢাকা পােল্ট গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডলি বসু
ডলি বসু

গতকাল সোমবার শিল্পকলা একাডেমীতে শুরু হওয়া গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ডলি বসু। আজ সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল হলে চুপকথা প্রযোজিত নাটক আত্মীয়স্বজন মঞ্চস্থ হবে। নির্দেশনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করেছেন ডলি বসু। কথা হলো তাঁর সঙ্গে।
এর আগেও ঢাকায় এসেছিলেন। এবার এসে কোন তফাত পাচ্ছেন?
অনেক। সর্বশেষে এসেছিলাম এখানকার জাতীয় নাট্যশালা উদ্বোধনের সময়টাতে। নাটকের দল নিয়েই আসা। গত শনিবার সন্ধ্যায় রেলস্টেশন থেকে হোটেলে ফিরতে ফিরতে দেখলাম, ঢাকা পােল্ট গেছে। পথঘাট অনেক বদলেছে। বিশাল বিশাল ফ্লাইওভার!
জনপ্রিয় ধারাবাহিক ‘রাশি’তে আপনার চরিত্রটা ছিল নেতিবাচক। গল্পের নায়িকার সবচেয়ে বড় শত্রু। দর্শক তো সব সময় নায়িকার পক্ষে থাকে। এ নিয়ে আপনাকে বিব্রত হতে হয়নি?
কলকাতায় তেমন হয়নি। কেননা, ওখানে আমি শুধু অপলা রায় হিসেবে পরিচিত না; তার আগে মঞ্চেই আমাকে চেনে। কিন্তু শহরের বাইরে, অর্থাৎ গ্রামের দিকে গিয়ে খুব সমস্যায় পড়তে হয়েছিল। দলবল নিয়ে আমাকে পিটুনি দেওয়ারও উপক্রম হয়েছিল! পরে লুকিয়ে বেঁচে গেছি। ওরা বলে, এই, আপনি রাশির সঙ্গে এমন বদমায়েশি করেন কেন!
আজ গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে আপনাদের ‘আত্মীয়স্বজন’ মঞ্চস্থ হচ্ছে...

গত মাসেই নাটকটি প্রথম মঞ্চে এসেছে। আজ দ্বিতীয় প্রদর্শনী। নাটকটি ড্রাইভিং মিস ডেইজি নামের একটি মার্কিন নাটক থেকে নাট্যরূপ দিয়েছেন সৌম্য সেনগুপ্ত। স্বাধীনচেতা একজন সত্তর বছর বয়সী নারীর গল্প নিয়ে রচিত এটা। তিনি কারও দ্বারস্থ হতে রাজি নন। কিন্তু জীবনের শেষবেলার যে পরিণতি, শেষ জীবনে কারা তাঁর কাছের লোক, অর্থাৎ আত্মীয়, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে।
আপনি তো নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন?
ঠিক তেমনটি না। কেন্দ্রীয় চরিত্র বলতে এখানে আছেই মাত্র তিনটি চরিত্র। একটি সন্তান, তার বৃদ্ধ মা ও গাড়ির ড্রাইভার। আমি সেই স্বাধীনচেতা মায়ের চরিত্রে অভিনয় করার চেষ্টা করেছি। নির্দেশনাও আমার।