দর্শকেরা আমাকে হতাশ করেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমন l ছবি: কবির হোসেন
ইমন l ছবি: কবির হোসেন

গত সপ্তাহে ঢাকাসহ সারা দেশে ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমন অভিনীত কখনো ভুলে যেও না ছবিটি।
কথা হয় তাঁর সঙ্গে
‘কখনো ভুলে যেও না’ মুক্তির এক সপ্তাহ হয়ে গেল। কেমন সাড়া পাচ্ছেন?
এর আগে আমি রোমান্টিক ছবিতেই বেশি অভিনয় করেছি। এবারই প্রথম অ্যাকশন হিরো হিসেবে কাজ করেছি। একদিকে টেনশনও ছিল, আবার আশাবাদীও ছিলাম। দর্শকেরা আমাকে হতাশ করেননি। গত সপ্তাহে ১৫টি প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকের সঙ্গে বসে ছবিটি দেখেছি। ভালো ব্যবসা না হলে প্রথম সপ্তাহেই বিভিন্ন হল থেকে ছবি নামিয়ে দেওয়া হয়। কিন্তু দ্বিতীয় সপ্তাহে এসে দেখা যাচ্ছে, একাধিক প্রেক্ষাগৃহে এই ছবিটি নতুন করে উঠছে।
সে ক্ষেত্রে নিজের অবস্থানকে কীভাবে দেখছেন?
সত্যি কথা বলতে কি, এর আগে মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি ছবির ব্যবসা মন্দা গেছে। কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু এই ছবিটি আমার চলচ্চিত্র ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে বলে আমি আশাবাদী। আমার বিশ্বাস, এই শক্তি নিয়ে সামনে আমি আরও ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারব।
সামনে আসছে
৩১ অক্টোবর মুক্তি পাবে জানে না এই মন। শেষ হয়েছে স্বপ্ন যে তুই, পুত্র যখন পয়সাওয়ালা ও পরবাসিনীর কাজ। শুটিং চলছে পদ্মপাতার জল, অন্তরঙ্গ ও ভুল যদি হয় ছবির। সামনে একটি ছবির কাজে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা চলছে।
শফিক আল মামুন