পাঠক উৎসবে আমিও থাকব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দেশীয় চলচ্চিত্রের আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল সম্প্রতি নির্বাচিত হয়েছেন ১২তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন এইডস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের শুভেচ্ছাদূত। শিগগিরই শুরু হবে নতুন ছবি স্পাই-এর কাজ। এই বিষয়সহ নানা প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে
অনন্ত জলিল
অনন্ত জলিল

জলিল ভাই, আপনাকে অভিনন্দন
ধন্যবাদ। আমি খুবই আনন্দিত। যে কাজের জন্য আমাকে শুভেচ্ছাদূত নির্বাচিত করা হয়েছে, এর আগে এ কাজের সঙ্গে যুক্ত ছিল বিশ্বের অনেক গুণী ব্যক্তিত্বের নাম। আমাকে ও আমার দেশকে যে সংস্থাটি এভাবে ভেবেছে, এটা কিছুটা হলেও দেশের সম্মান। দেশের এমন সম্মানে আমি নিজে অনেক বেশি সম্মানিত বোধ করছি।
শুভেচ্ছাদূত হিসেবে আপনার কাজ কী হবে?
এইডস বিষয়ে জনগণকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে আরও বেশি সচেতন করাই হবে আমার প্রধান কাজ। এক বছরের জন্য আমাকে এ কাজের শুভেচ্ছাদূত নির্বাচিত করা হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে ২২ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এইডস বিষয়ে একটি সম্মেলনে তরুণদের উদ্দেশে বক্তব্য দেব। এর আগে ১৯ নভেম্বরও একই বিষয়ে একটি বড় সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া সারা দেশে এইডস বিষয়ে সচেতনতা বাড়াতে নানা কর্মকাণ্ডে আমাকে দেখা যাবে। বিবিসি, সিএনএন ও আল-জাজিরা চ্যানেলসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এইডস সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ারও কথা রয়েছে।
এবার ছবির খবর বলুন।
ছবির অভিনয়শিল্পী খোঁজার জন্য ট্যালেন্ট হান্টের কার্যক্রম শুরু করেছি। চারটি বিভাগে এরই মধ্যে আমাদের বাছাই কার্যক্রম শেষ হয়েছে। বাকি আছে তিনটি বিভাগ। এগুলো শেষ হলেই তবে ছবির কাজ শুরু করব।
কিন্তু ছবিতে তো আপনি ও বর্ষা থাকছেন।
আমরা দুজন তো থাকবই। পাশাপাশি প্রতিযোগিতার মাধ্যমে এক জোড়া নতুন মুখ উপহার দিতে চাই। সিনেমার জন্য অন্য চরিত্রের অভিনয়শিল্পীদেরও এই ট্যালেন্ট হান্ট কার্যক্রম থেকে বাছাই করব। চলচ্চিত্রশিল্পের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ।প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার তো বাংলা একাডেমি প্রাঙ্গণে পাঠক উৎসব হবে। আসছেন তো?
প্রথম আলোর পাঠক উৎসবে আমি থাকব। সঙ্গে থাকবে আমার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। দেখা হবে ভক্ত ও প্রথম আলোর পাঠকদের সঙ্গে।
সাক্ষাৎকার: মনজুর কাদের