প্রেমিকা যে খুঁজছি সেটাও না: নিলয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিলয়
নিলয়

আজ ২৯ আগস্ট মুক্তি পেয়েছে সানিয়াত হোসেন পরিচালিত ছবি ‘অল্প অল্প প্রেমের গল্প’। ছবিটির প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন নিলয়। ছবিটিতে কাজের অভিজ্ঞতা ও প্রত্যাশা নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।

‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতে কাজের অভিজ্ঞতা...
ছবিটিতে একটি মিষ্টি প্রেমের গল্প রয়েছে। আমরা যখন কাজ করেছি, তখন অনেক যত্ন নিয়েই কাজটি করার চেষ্টা করেছি। ছবির গানগুলোও চমত্কার।

সহ-অভিনেত্রী শখ...
এককথায় অসাধারণ। অনেক ভালো নাচতে পারে শখ। ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির প্রতিটি গানে শখের নাচ দর্শকদের মুগ্ধ করবে।

শখের সঙ্গে প্রেমের গল্প...
শখের সঙ্গে আমার প্রেম ছিল। কিন্তু এখন আর নেই।

নিলয়ের বর্তমান প্রেমিকা...
এখন আর প্রেম করছি না। প্রেমিকা যে খুঁজছি সেটাও না। পথ চলতে গিয়ে কাউকে যদি ভালো লাগে তাহলে তো করার কিছু নেই। আমার প্রেমিকাকে যে খুব সুন্দর হতে হবে, বিষয়টা এমন নয়। তবে তাঁর যেকোনো একটি গুণ আমার ভালো লাগতে হবে।

‘অল্প অল্প প্রেমের গল্প’ নিয়ে প্রত্যাশা...

ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। আমার মনে হয় তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ছবিটি দেখার জন্য হলমুখী হবেন। ছবিটির গল্প এবং নির্মাণে নতুনত্ব রয়েছে।