ফ্লামেনকো একটা পূর্ণাঙ্গ ছন্দময় নৃত্য

প্রথমবার বাংলাদেশে এসে কেমন লাগছে? এই উৎসবে এলেন কেন?
ভালো লেগেছে। এই উৎসবটির ব্যাপারে আমাদের যা জানানো হয়েছিল, তাতে মনে হয়েছে এটা বেশ সমৃদ্ধ একটি উৎসব।
আপনার পরিবারের কেউ নাচ করতেন?
মা নাচ করতেন বটে। কিন্তু নাচকে পেশা হিসেবে নেননি।
ফ্লামেনকো নাচটা কেমন? ইউটিউবে টুকটাক দেখেছি।
খুব শক্তিশালী, জটিল, ছন্দময়, পূর্ণাঙ্গ ও আনন্দময় একটা নাচ।
আমরা বাঙালিরা যদি এই নাচ শিখতে চাই?
নাচটা একটু কঠিন। যদি আপনার ভালো লেগে যায়, তাহলে শিখতে সমস্যা হবে না। সে জন্য প্রচুর ফ্লামেনকো শুনতে হবে এবং নাচ দেখতে হবে।

আপনার কি কোনো ডিগ্রি আছে এই নাচের?
না, নাচটা প্রায় ঘরে বসেই শিখেছি। তবে অনেক শিল্পী ও পেশাদারের কাছ থেকে টিপস নিতে হয়েছে।
বাংলাদেশে নাচ পরিবেশন করে কেমন লেগেছে?
ভালো লেগেছে। এখানকার দর্শক শ্রোতারা সমাদর করতে জানে। আমন্ত্রণ পেলে আবারও আসব।
সাক্ষাৎকার: রাসেল মাহমুদ