বহু তরুণ সেতার শিখছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্ডিত কুশল দাস l ছবি: বেঙ্গল ফাউন্ডেশন
পণ্ডিত কুশল দাস l ছবি: বেঙ্গল ফাউন্ডেশন
গতকাল শেষ হয়ে গেল সেতার ও সরোদ কর্মশালা। বেঙ্গল ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ এ আয়োজনে সেতার শেখাতে এসেছিলেন পণ্ডিত কুশল দাস। গত মঙ্গলবার বিকেলে কথা হয় তাঁর সঙ্গে।

সেতারের শিক্ষার্থীরা কতটা অগ্রসর?

কর্মশালায় যারা এসেছে, তাদের বেশ কজন ভীষণ মেধাবী। যথাযথ নির্দেশনা পেলে এরা ভালো করবে।
তরুণেরা কি উচ্চাঙ্গসংগীতের যন্ত্রগুলো থেকে দূরে সরে যাচ্ছে?
তরুণদের মধ্যে পাশ্চাত্যের যন্ত্র বাজানো একটা ফ্যাশনে পরিণত হয়েছে। কারণ, ওগুলো পাঁচ-ছয় মাস শিখেই কাজে নেমে পড়া যায়। উচ্চাঙ্গসংগীতের যন্ত্রে দক্ষতা অর্জনে অন্তত ১০ বছর লাগে। এখন চাইলেই ইউটিউব থেকে যে কারও বাদন শুনে নেওয়া যায়। ফোনে লেসন ধারণ করে বাসায় নিয়ে শোনা যায়। এসব সুবিধার পর আরও কম সময়ে শিখে ফেলা সম্ভব।
তরুণেরা শিখছে তাহলে?
পৃথিবীতে বহু তরুণ সেতার শিখছে। ইউরোপ-আমেরিকায় তো আছেই, কলকাতায়ও অনেকে শিখছে। ওরা দ্রুত শেখে এবং ভালো করে। যদি কেউ সাধনা করতে পারে, তাহলে অর্থের জন্য ঘুরতে হবে না।
ঢাকার সংগীত উৎসবে বাজাতে কেমন লাগল?
খুব ভালো। একসঙ্গে এত শ্রোতা সারা রাত খোলা ময়দানে উচ্চাঙ্গসংগীত শোনে—পৃথিবীতে এমনটা খুব কম দেখেছি। এ বছরও বাজাব আশা করি।
কী কী কাজ করছেন?
বিভিন্ন দেশে সেতার শেখাই। কাদম্বরী সিনেমায় বাজিয়েছি। চলচ্চিত্রে প্রচুর বাজাই। এখনকার সংগীত পরিচালকেরা অ্যাকোয়েস্টিকে জোর দিতে শুরু করেছেন। তবে তাতে খরচ আর সময়টা বেশি লেগে যায়।

সাক্ষাৎকার
: রাসেল মাহমুদ