বিপণনকৌশলের দিক থেকে এটা সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পয়লা বৈশাখে প্রকাশিত হয়েছে শাফিন আহমেদের গাওয়া নতুন গান ‘লিজেন্ড’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ। প্রকাশের আগেই গায়ক ও সংগীত পরিচালকের দুটি ভিডিও বার্তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সেসব নিয়ে কথা বললেন শাফিন আহমেদ
শাফিন আহমেদ
শাফিন আহমেদ

‘লিজেন্ড’ গানটির আগে প্রকাশিত ভিডিও বার্তা দুটিনিয়ে জানতে চাই।
আমরা যারা এই গানের সঙ্গে জড়িত, তারা অনেক ভেবে কৌশলটি বের করেছিলাম। এই গানে কিছু বক্তব্য আছে, যা সময়োপযোগী। বর্তমান সংগীতজগতের কিছু ঘটনা ধরিয়ে দেওয়া বা গানের ধরনটা তুলে ধরার একটা মজার ছল এটি। সময় পরিবর্তনের সঙ্গে বিপণনকৌশলও পাল্টেছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ বেশি সময় কাটাচ্ছে। এসব ভেবেই ভিডিও বার্তার কৌশল নেওয়া হয়েছে।
ভিডিওটি সমালোচিত হয়েছে। এটা কি সঠিক বিপণনকৌশল মনে হয়েছে?
জীবনে চলার পথে নতুন অনেক কিছু করতে হয়। যদি ভয় পেয়ে সারাক্ষণ নিরাপদে থাকতে চাই, তাহলে অনেক কিছুই করা হবে না। সৃজনশীল কিছু করতে গেলে তাতে দোষের কিছু দেখছি না, যদি সেটা অবৈধ আর অশালীন না হয়।
প্রচারণা কি ফলপ্রসূহয়েছে?
‘লিজেন্ড’ গানটার দিকে সবাই যেন মনোযোগ দেয়, সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। বিপণনকৌশলের দিক থেকে ভাবলে এটা সফল। আমার কিন্তু মূল ভাবনা ছিল, ‘লিজেন্ড’ (কিংবদন্তি) শব্দটার অপব্যবহারের বিষয়টি সবার নজরে আনা, সেটা পেরেছি। এখন যে–কেউ যে কাউকে কিংবদন্তি বলছে। এই শব্দটার অপব্যহার হাস্যকর হয়ে উঠেছে। ইদানীং তো ফেসবুকে লাইকের সংখ্যা, ইউটিউব ভিউ দেখে শিল্পীর মান বিচার করা হয়, যা খুব দুঃখজনক। ‘লাইক’ আর ‘ভিউ’ তো টাকা দিয়ে কেনা যায়।
এখনকার তরুণদের মধ্যে সম্ভাবনা দেখছেন কি?
এখনকার তরুণদের মধ্যে সত্যিই অনেক সম্ভাবনা দেখি। বাংলাদেশের তরুণেরা যে কাজে হাত দিচ্ছেন, সেখানেই যেন সোনা ফলছে।
আপনাদের ব্যান্ড মাইলসের কী খবর?
কয়েক মাস আগে গ্রামীণফোন থেকে প্রতিচ্ছবি ও সনি মিউজিক থেকে প্রবর্তন নামে দুটি ডিজিটাল অ্যালবাম প্রকাশিত হয়েছে। ভারতের বিভিন্ন মিউজিক স্টোরেও প্রবর্তন-এর সিডি পাওয়া যাচ্ছে। শিগগিরই এই দুটি অ্যালবামের গানের সঙ্গে আরও কয়েকটি গান নিয়ে প্রকাশিত হবে আরও একটি অ্যালবাম প্রতিচ্ছবি ডিলাক্স।
সাক্ষাৎকার: মনজুর কাদের