ভারতে এটা আমার প্রথম কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া l ছবি : প্রথম আলো
পিয়া l ছবি : প্রথম আলো

মিউজিক ভিডিওর শুটিং এবং মডেলিংয়ের কাজে পিয়া এখন ভারতের নয়াদিল্লিতে। মুঠোফোনে কথা হলো এই মডেল ও অভিনেত্রীর সঙ্গে।
ভারতে কেমন সময় কাটছে?
খুবই ভালো। এখানে একটা মডেল এজেন্সির হয়ে দুই মাসের কাজে এসেছি। অনেক ভালো কাজ হচ্ছে। এই মুহূর্তে নয়াদিল্লিতে আছি।
এখন পর্যন্ত কী কী কাজ করলেন?
কদিন আগে এখানকার বেশ পরিচিত ব্যান্ডদল রুটসের একটা মিউজিক ভিডিওতে কাজ করলাম। গানটির শিরোনাম ‘মোরে সাইয়া’। আমার
সঙ্গে ছিলেন মডেল হিমাংশু। পরিচালনা করেছেন আশীষ জোশি। অনেক ভালো একটা কাজ হয়েছে। ভারতে এটা আমার প্রথম কাজ। এটি শিগগির ভারতের বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। এ ছাড়া বেশ কয়েকটি ফ্যাশন হাউসের মডেলিংয়ের কাজ করেছি। আরও কিছু কাজের
ব্যাপারে কথা চলছে।
টানা দুই মাস আপনি বাংলাদেশে কোনো কাজ করেননি?
বলতে পারেন। মাঝে শুধু এক দিনের জন্য একটা বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি। খুব জরুরি কোনো কাজ হলে চেষ্টা করব দেশে আসতে। দিল্লিতে হয়তো এটাই শেষ নয়। আরও কিছু কাজের ব্যাপারে কথা চলছে। চূড়ান্ত হলে নিয়মিতই আসতে হবে।
কেমন লাগছে নতুন জায়গায় কাজ করতে?
খুবই ভালো। এটা অন্য রকম অভিজ্ঞতা।

সিনেমার খবর কী?
আমার সবগুলো ছবির কাজ শেষ করেই ভারতে এসেছি। এর মধ্যে মুক্তির অপেক্ষায় আছে স্টোরি অব সামারা, প্রবাসীর প্রেম ও গাংস্টার রিটার্নস।
সাক্ষাত্কার: মো. রুবেল