
কত দিন পর ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন?
তা তো বছর খানেক হবেই। মাঝে নানা সমস্যার কারণে মেন্টাল ছবির শুটিং করতে পারিনি। অবশেষে তা শুরু হচ্ছে। আমি একটি গানের শুটিং করব।
দীর্ঘ বিরতির পর ছবির শুটিং করলে সমস্যা হয় না?
অবশ্যই সমস্যা হয়। আমার কাছে তো মনে হয়, ফিটনেস ও গ্ল্যামার নিয়ে সমস্যা দেখা দেয় সবচেয়ে বেশি। তা ছাড়া অনেক দিন পর কাজ করতে গেলে কাজের প্রতি আগ্রহটা হারিয়ে যায়। একিট চরিত্র থেকে বের হয়ে আরেকিট ছবির অন্য চরিত্রে ঢুকতে যে সময়ের দরকার, তা পাওয়া না গেলে কাজটা ভালো হয় না।
মাঝে একটা কথা ছড়িয়েছিল যে আপনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না...
এটা শতভাগ গুজব। হঠাৎ করেই আমার খালু অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর চিকিৎসার জন্য আমাকে বেশ কিছুদিন কলকাতায় থাকতে হয়েছিল। যাওয়ার আগে পরিচালককে ব্যাপারটি জানিয়ে গিয়েছিলাম।
অনেক দিন ধরে আপনার নতুন কোনো ছবির খবর পাওয়া যাচ্ছে না...
মাঝে আমি দুটি ছবির কাজ করেছিলাম। একটি মনতাজুর রহমান আকবরের বোঝে না সে বোঝে না, অন্যটি আবুল কালাম আজাদের হৃদয় দোলানো প্রেম। ছবি দুটি মুক্তির পর হতাশ হই।
এরপর থেকে ছবি বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হয়ে যাই। সিদ্ধান্ত নিয়েছি, ভালো না হলে এখন থেকে ছবির কাজ হাতে নেব না।
আপনার কাছে ভালো ছবির সংজ্ঞা কী?
একটি ভালো গল্প, পছন্দসই কো-আর্টিস্ট, ভালো নির্মাতা এবং বড় বাজেট। এই চারটি বিষয় ঠিকঠাক হলে ভালো ছবি বানানো অসম্ভব কিছু নয়।
‘আজব প্রেম’ ছবি প্রসঙ্গে বলুন...
বেশি কিছু বলব না। ১৬ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে। সবাইকে হলে গিয়ে ছবিটি দেখতে অনুরোধ করছি।
সাক্ষাৎকার: মনজুর কাদের