মোগল পোশাক ব্যবহার করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট মিলনায়তনে আজ শুরু হচ্ছে কথক নৃত্য উৎসব। তিন দিনের এই উৎসবের আয়োজক কথক নৃত্য সম্প্রদায়। জনপ্রিয় এই নৃত্যধারা এবং এই উৎসব নিয়ে কথা বলেন আয়োজক সম্প্রদায়ের প্রধান সাজু আহমেদ
সাজু আহমেদ
সাজু আহমেদ

কথক নাচের মতো প্রাচীন এই ধারাকে এখনকার মানুেষর জন্য নবায়ন করছেন কীভাবে?
গায়কি বদলে, নতুন যন্ত্রানুষঙ্গ করে যেভাবে রবীন্দ্রনাথের গানকে নবায়ন করা হয়, খানিকটা সেই উপায়ে। আমরা ঠুমরিকে ভেঙে কাজ করেছি, ভাওয়াইয়ার সুর ব্যবহার করেছি। এমনকি অনেক লোকগানকেও কথক নৃত্যে ধারণ করার চেষ্টা করে যাচ্ছি।
আর নাচের পোশাকের ক্ষেত্রে?
নাচের পোশাকটা গুরুত্বপূর্ণ। সামান্য পরিবর্তন করার চেষ্টা করছি। যেমন ভানুসিংহের পদাবলীর ‘গহন কুসুম’ গানে গ্রামীণ চেক ব্যবহার করেছি। এ ছাড়া রং ও লেস বদলে ‘ধারারা’ নামের একটি মোগল পোশাক ব্যবহার করেছি।
আপনাদের উৎসবটা নিয়ে একটু বলুন।
বৃহস্পতিবার থেকে তিন দিনের উৎসব এটি। চতুর্থবারের এই আয়োজনে ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ১৩০ জন শিল্পী অংশ নেবেন। এ ছাড়া দ্বিতীয় দিন তিন প্রজন্মের নাচের শিল্পীদের নৃত্যভাবনা নিয়ে একটি সেমিনারও হবে। নাচের মানুষেরা সবাই থাকবেন সেখানে।