শাকিব খানের সঙ্গে ছবি করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অাঁচল l ছবি: সুমন ইউসুফ
অাঁচল l ছবি: সুমন ইউসুফ

ঈদে মুক্তি পেয়েছিল আঁচল অভিনীত ছবি কিস্তিমাত। চুক্তিবদ্ধ হয়েছেন আরও নতুন দুটি ছবিতে। আজকের কথোপকথন এই অভিনেত্রীর সঙ্গে
কিস্তিমাত কি শেষ পর্যন্ত কিস্তিমাত করতে পেরেছে?
আমি বলব অবশ্যই পেরেছে। ঈদে মুক্তি পাওয়ার পর থেকেই লোকজন আমার অভিনয়ের প্রশংসা করেছেন। সব মিলে অসাধারণ অভিজ্ঞতা!
নতুন দুটি ছবিতে কাজ করতে যাচ্ছেন শুনেছি
হ্যাঁ। গত সপ্তাহে সবকিছু চূড়ান্ত হয়েছে। নতুন দুটি ছবিতে অভিনয় করতে যাচ্ছি। এর মধ্যে একটি রাজাবাবু, আরেকটির নাম বাদশা। দুটিরই পরিচালক বদিউল আলম খোকন। আর দুটি ছবিতেই আমি শাকিব খানের সঙ্গে অভিনয় করছি।
রাজাবাবুর শুটিং আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে আর বাদশার শুটিং জানুয়ারির দিকে শুরু হওয়ার কথা রয়েছে।
ক্যারিয়ার নিয়ে ভাবনা কী?
দর্শক আমাকে যত দিন পছন্দ করবেন, তত দিন অভিনয় করার ইচ্ছা আছে। আমার পরিবার, বিশেষ করে মায়ের ইচ্ছাতে অভিনয়ে আসা। তা ছাড়া নিজের স্বপ্ন তো ছিলই। এখন দর্শকের হাতেই বাকিটা নির্ভর করছে।
স্বপ্নের কোনো নায়ক, যাঁর সঙ্গে অভিনয় করার ইচ্ছা?
না, তেমন কেউ নেই। দেশের যেকোনো নায়কের বিপরীতে কাজ করতে পারি। আমার সঙ্গে সবার খুবই ভালো সম্পর্ক আছে।