স্ত্রীকে কখনোই লুকাইনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>অভিনেতা আরিফিন শুভ গতকাল সকালেই কলকাতা থেকে ফিরলেন। বিশ্রাম নিচ্ছিলেন। এর ফাঁকেই হলেন প্রথম আলোর মুখোমুখি

পর্দায় আপনি নাকি মাঝেমধ্যে অতি অভিনয় করেন...
যখন আমি টেলিভিশনে সহজ, সরল, স্বাভাবিকভাবে অভিনয় করেছি, সে সময় অনেক পরিচালকই আমার অভিনয়কে গ্রহণ করতে চাননি। তাই চলচ্চিত্রে আসার পর আমার অভিনয়ের ধরনটা বদলে যায়। সেটা অবশ্য পরিচালকের চাওয়া থেকেই করা। চলচ্চিত্রের সংলাপ সাধারণত একটু উচ্চ স্বরে বলতে হয়। সেই উচ্চ স্বরটাকেই হয়তো অনেকে অতি অভিনয় মনে করেন।
অভিযোগ আছে, শুটিংয়ে কখনো কখনো পরিচালককে আপনি পরিচালনা শেখান। তাই নাকি?
একদমই না। তবে আমার এমনও অভিজ্ঞতা আছে যে পরিচালকই চেয়েছেন যেন আমি নিজ থেকে তাঁকে দৃশ্যের ব্যাপারে কিছু পরামর্শ দিই। শুটিংয়ে মুখিয়ে থাকেন আমার ইনপুটের দিকে। শট নেওয়ার আগে আমার কাছে পরিচালক জানতে চান—এই দৃশ্যে আমার ইনপুট কী হবে। তাহলে বোঝেন এবার!
সাক্ষাৎকার: শফিক আল মামুন