'আমি ঢাকঢোল পেটাতে রাজি নই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>গতকাল ১৮ আগস্ট ছিল বাংলাদেশি চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী ফারুক–এর জন্মদিন। একেবারে পারিবারিকভাবে তিনি এই দিনটি উদ্যাপন করেছেন। জন্মদিনের বিকেলে তাঁকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে কথা বলা হলো প্রথম আলোর পক্ষ থেকে।
ফারুক
ফারুক

এবারের জন্মদিন কাটালেন কীভাবে?
একসময় জাঁকজমকভাবে জন্মদিন উদ্যাপন করতাম। মা মারা যাওয়ার পর জাঁকজমকে ভাটা পড়তে থাকে। আর ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর তো জন্মদিনের সব আয়োজন বন্ধ করে দিয়েছি। কিন্তু মাঝেমধ্যে স্ত্রী ও সন্তানদের কাছে হার মানতে হয়।
কেমন সেটা?
স্ত্রী ও সন্তানেরা নাছোড়বান্দা। ঘরোয়াভাবে ছোট পরিসরে কেক কাটে। স্ত্রী আমাকে অনুরোধ করে, ‘পাঠান, একটু দাঁড়াও না, তোমার সঙ্গে একটা ছবি তুলব।’ এই আমার জন্মদিনের আয়োজন।
তাহলে জন্মদিন আপনি কীভাবে দেখেন?
একজন মানুষের জীবনে জন্মদিন বিশাল একটা ব্যাপার। এটাকে অস্বীকার করি না। কিন্তু আমি ঢাকঢোল পেটাতে রাজি নই। বন্ধুবান্ধব বাসায় এল, সবাই মিলে আড্ডা দিলাম আর খেলাম।

চলচ্চিত্র ভাবনার কথা জানতে চাই।
আমি ২৩-২৪ বছর সিনেমা থেকে দূরে সরে আছি। চলচ্চিত্র ভালো করুক, সেটাই আমি চাই।
সাক্ষাৎকার: মনজুর কাদের