'এখনো আমার সেই সময় আসেনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল-প্রথম আলো পুরস্কারে এবারই প্রথম চালু হয়েছে সেরা নবাগত পুরস্কার। প্রথম পুরস্কারটিই জিতে নিয়েছেন তানজিন তিশা। বাংলাদেশি চলচ্চিত্রের এককালের জনপ্রিয় জুটি শাবনাজ ও নাঈমের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন তান​জিন তিশা। ছবি-হাসান রাজা
মেরিল-প্রথম আলো পুরস্কারে এবারই প্রথম চালু হয়েছে সেরা নবাগত পুরস্কার। প্রথম পুরস্কারটিই জিতে নিয়েছেন তানজিন তিশা। বাংলাদেশি চলচ্চিত্রের এককালের জনপ্রিয় জুটি শাবনাজ ও নাঈমের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন তান​জিন তিশা। ছবি-হাসান রাজা

মেরিল-প্রথম আলো পুরস্কারে এবারই প্রথম চালু হয়েছে সেরা নবাগত পুরস্কার। প্রথম পুরস্কারটিই জিতে নিয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রীদের একজন তিনি। মাত্র তিন বছরের ক্যারিয়ারে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। ২০১৪ সাল থেকে শুরু করেন টিভি নাটকে অভিনয়। পুরস্কারপ্রাপ্তি ও অন্যান্য বিষয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।

মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা নবাগত পুরস্কার পেয়ে কেমন লাগছে?
মানুষের ছোট-বড় অনেক স্বপ্ন থাকে। মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা নবাগত পুরস্কার পাওয়াটা আমার কাছে অনেক বড় একটা স্বপ্নের মতো লাগছে। ছোটবেলা থেকে টিভিতে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানটি দেখেছি। এবার সেই মঞ্চে আমি! তাও আবার পুরস্কার হাতে! এত এত বিখ্যাত মানুষের সামনে সেরা নবাগত অভিনয়শিল্পীর পুরস্কার! শুরুতে তো আমার কাছে মনোনয়ন পাওয়াটাই অনেক বড় ব্যাপার ছিল। সত্যি কথা বলতে আমি ধরেই নিয়েছিলাম, এই পুরস্কার আমি পাচ্ছিনা। স্টেজে পুরস্কারটা হাতে নেওয়ার পরও কেন অবিশ্বাস্য মনে হচ্ছিল।

সেই সময়কার অনুভূতি...

এত বেশি ভালো লেগেছে যে তা বলে বোঝানোর ভাষাটা আসলেই আমার জানা নেই। আমাকে এই পুরস্কারটা অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এখন নতুন একটা কাজ করতে গেলে আমাকে অনেক কিছুই ভাবতে হবে। এই পুরস্কার আমার দায়িত্ব অনেকখানি বাড়িয়ে দিয়েছি। মেরিল-প্রথম আলো পুরস্কারের সম্মান অক্ষুন্ন রেখে কাজ করতে চাই। আমাকে যারা ভোট করেছে এবং মেরিল-প্রথম আলোর সঙ্গে যুক্ত সবার কাছে আমি কৃতজ্ঞ।

ইউটার্ন নাটকে অভিনয়ের জন্য আপনি সেরা নবাগত পুরস্কার পেয়েছেন। এই নাটকে অভিনয়ের কোনো উল্লেখযোগ্য ঘটনা মনে পড়ে কী?
আমি মডেলিং করতাম। তা নিয়েই আমি ব্যস্ত ছিলাম। ইউটার্ন আমার প্রথম টেলিছবি। এখনে অনেক অভিনয়শিল্পী কাজ করেছে। এত আটির্ষ্ট দেখে আমার চরিত্রের গুরুত্ব নিয়ে শুরুতে আমি কনফিউজড হয়ে গেছিলাম। টেলিছবিতে আদৌ কি আমার চরিত্র দাঁড়াবে। এই টেলিছবিতে আমার কী আসলে অভিনয়ের সুযোগ আছে? আমি পরিচালক রেদওয়ান রনিকে বলেছিলামও, ভাইয়া মডেলিংয়ের পাশাপাশি আমার কিন্তু অনেক নাটকে অভিনয়ের প্রস্তাব এসেছে। আমি কারো নাটকে অভিনয় করতে রাজি হইনি। আমি আপনার টেলিছবির মাধ্যমেই অভিনয় শুরু করেছি। আমি চাইনা, আমার অভিনয় নিয়ে সবাই উল্টাপাল্টা কথা বলুক। আমি চাই, সবাই যাতে বলে আমার চরিত্রটি অনেক চমৎকার। আমি ভালো অভিনয় করেছি। এই ব্যাপারটি আমি পরিচালককে বারবার বলেছি। আমরা সারারাত শুটিং করেছি। সকাল সাতটায় শুটিং শেষ করে বাসায় গেছি। আবার সকাল দশটায় ইউনিট কল। সেদিন বাসায় যাওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়ি। আমার রক্তচাপ কমে যায়। তারপর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে স্যালাইন নিই। তারপর শারীরিক অবস্থা স্বাভাবিক হয়। এরপর আমি আবার শুটিংয়ে যাই। মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পাওয়ার মাধ্যমে আমি যে এত কষ্ট করেছি, তারই ফলাফল পেয়ে গেলাম।

তানজিন তিশা​
তানজিন তিশা​



প্রথম আলোর সঙ্গে আলাপে আপনি বলেছিলেন, নাটক নিয়ে থাকতে চান, অভিনয়কে দিন দিন সমৃদ্ধ করতে চান। এই কাজটি করার জন্য আপনার প্রচেষ্টা কী আছে?
আমি যেহেতু থিয়েটার থেকে আসিনি, তাই আমাকে অভিনয় করে করে অভিনয়টাকে আয়ত্ব করতে হচ্ছে। আমার প্রথম দিককার অভিনয় আর এখনকার অভিনয় দেখলে পার্থক্যটা সবাই বুঝতে পারবেন। আমি যখন অভিনয়ে থাকি অন্য কোনো কাজ করিনা। আমি অভিনয়ের মধ্যেই থাকার চেষ্টা করে থাকি। পরিচালকদের কাছ থেকে পাওয়া স্ক্রিপ্টগুলো বারবার মন দিয়ে পড়ি। আর চরিত্রগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করি। সংলাপ পড়ে আয়নার সামনে তা ডেলিভারি দেই। আমি চেষ্টা করি, অভিনয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করার। যে ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাই সে ধরনের একজন মানুষকে দেখার এবং পর্যবেক্ষণ করার চেষ্টা করি।

যেমন...
একটি নাটকে আমি একজন রাখাইন মেয়ের চরিত্রে অভিনয় করেছি। ওই নাটকের শুটিং করেছিলাম কুয়াকাটায়। আমি প্রথমদিন রাখাইন মেয়েদের সঙ্গে মিশেছি। তাঁদের চলাফেরা, কথাবলার স্টাইল, পোশাক পরার ব্যাপারসহ অন্যান্য সবকিছু আয়ত্ব করার চেষ্টা করেছি। পরদিন আমি শুটিং করেছি। কিছুদিন আগে একটি নাটকে আমি একজন গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সেটার ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করেছি। ত্রিশালে গিয়ে সেখানকার মেয়েদের নানাভাবে অনুসরণ করেছি। ওদের ভাষা বোঝার চেষ্টা করেছি। ত্রিশালের একটি মেয়ে কীভাবে তাঁর জীবনযাপন করে তা ঠিকঠাক ভাবে অনুসরণ করেছি। তারপর আমি অভিনয় করেছি। অভিনয়কে সমৃদ্ধ করার জন্য দেশি-বিদেশী প্রচুর মুভিও দেখি।

আপনার বাবার স্বপ্ন ছিল মেয়ে চিকিৎসক হবে। আর আপনি চেয়েছিলেন বিচারক হবেন। আপনার সেই স্বপ্ন কী আছে নাকি?

বাবার স্বপ্নটা পুরণ করাটা এখন আর সম্ভব না। কারণ, আমি এরই মধ্যে সিদ্ধেশ্বরী কলেজ থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক শেষ করেছি। খুব শিগগিরই আমি স্নাতকে ভর্তি হব। আমার এখনকার ইচ্ছে বিবিএ অথব ফিল্ম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ নিয়ে পড়ার। দেখা যাক কী হয়।


আপনার স্বপ্নের কথাটা জানতে চাই....

আমি অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। আমার এখনকার স্বপ্ন এটাই। এবার যেমন মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা নবীন অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছি, ভবিষ্যতে দর্শকের ভোটে অথবা সমালোচবকদের রায়ে সেরা অভিনয়শিল্পীর মনোনয়ন কিংবা পুরস্কার পাই সেই চেষ্টা থাকবে।


আপনাকে উপস্থাপনায়ও দেখা যায়...

উপস্থাপনা নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। আমার আমার একটা শখের জায়গা। উপস্থাপনার অনৈক প্রস্তাব পাই কিন্তু আমি রাজি হইনা। আমি দুটি চ্যানেলে দুটি অনুষ্ঠান উপস্থানা করি, আর তা নিতান্তই শখের বশে।

মেরিল-প্রথম আলো পুরস্কারে এবারই প্রথম চালু হয়েছে সেরা নবাগত পুরস্কার। প্রথম পুরস্কারটিই জিতে নিয়েছেন তানজিন তিশা। বাংলাদেশি চলচ্চিত্রের এককালের জনপ্রিয় জুটি শাবনাজ ও নাঈমের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন তান​জিন তিশা। ছবি-হাসান রাজা
মেরিল-প্রথম আলো পুরস্কারে এবারই প্রথম চালু হয়েছে সেরা নবাগত পুরস্কার। প্রথম পুরস্কারটিই জিতে নিয়েছেন তানজিন তিশা। বাংলাদেশি চলচ্চিত্রের এককালের জনপ্রিয় জুটি শাবনাজ ও নাঈমের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন তান​জিন তিশা। ছবি-হাসান রাজা

আপনি তো নাচের তালিমও নিয়েছেন। কিন্তু নাচের কোনো অনুষ্ঠানে আপনাকে সেভাবে দেখা যাচ্ছে না...
ছোটবেলায় টানা ৪-৫ বছর নাচের তালিম নিয়েছি। নাচটা আমার অন্যরকম ভালোবাসার জায়গা। এটা ঠিক যে আমি নাচে নিয়মিত নই। পড়াশোনার চাপের কারণে আমি নাচ থেকে সরে আসি। কিন্তু নাচের প্রতি আমার ভালোবাসা বিন্দুমাত্রও কমেনি। তবে টেলিভিশন থেকে যদি কোনো নাচের অনুষ্ঠানের প্রস্তাব তাহলে আমি কিন্তু সানন্দে রাজি হই। আমি শাস্ত্রীয় নৃত্যে তালিম নিয়েছি।

আপনার প্রিয় অভিনয়শিল্পীদের মধ্যে আছেন রাজ্জাক, সুবর্ণা মুস্তাফা, জয়া আহসান ও মোশাররফ করিম-এঁদের কোন কাজটি আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে?
সম্প্রতি তিশা আপুও আমার পছন্দের অভিনয়শিল্পীর তালিকায় ঠাঁই নিয়েছেন। তাঁর সব ধরনের অভিনয় আমাকে মুগ্ধ করে। জয়া আপার সর্বশেষ জিরো ডিগ্রি ছবিটি দেখেছি। এই ছবিতে তাঁর অভিনয় আমাকে আবার নতুন করে তাঁর ভক্ত বানিয়েছে। আমার এও মনে হয়েছে, জয়া আপুর এই ধরনের চরিত্রটি যদি আমি করতে পারতাম। মোশাররফ ভাইয়ের একটা নাটকের কথা আমি কোনোদিন ভুলব না। আমার কাছে তাঁকে বরাবরই সেরা অভিনেতা মনে হয়। তাঁর ঠুয়া আমি আজীবন মনে রাখব। আর সুবর্ণা আপার পালাবী কোথায় সিনেমা যে কতবার দেখেছি তা বলে শেষ করতে পারব না।

আপনার কাছে নাকি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও আসছে...
প্রতিদিনই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। বড় পর্দা সবসময় একজন অভিনয়শিল্পীর জন্য অন্যরকম ভালো লাগার ব্যাপার। আমি মনে করি, চলচ্চিত্রে অভিনয়ের জন্য একজন অভিনয়শিল্পীর সঠিক সময়ের দরকার। আমার মনে হয় এখনো আমার সেই সময়টা আসেনি। আমি যখন নিজেকে পুরোপুরি চলচ্চিত্রে উপযোগী মনে করব সেদিন থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করব। অনেকে আবার আমাকে এও বলে, আমার জন্য কী সময় বসে থাকবে নাকি? আমি তাঁদেরকে বিনয়ের সঙ্গে বলতে চাই, ভাগ্য যদি আমার পক্ষে থাকে তাহলে আমার চলচ্চিত্রে কাজ করার ব্যাপারটি কোনোভাবে বাদ যাবেনা। আমার পরিবারে কেউ তো শোবিজের সঙ্গে যুক্ত ছিলনা, তারপরও আমি এই সেক্টরে ভালোভাবেই কাজ করছি-এটা আমাকে সাহস যোগায়।


চলচ্চিত্রে কাজ করার ক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে প্রাধান্য দিবেন?

তানজিন তিশা​
তানজিন তিশা​


অবশ্যই ভালো গল্প, ভালো পরিচালক, কো-আটিষ্ট। অনেক ছবির প্রস্তাব আসছে। এর মধ্যে যে ভালো ছবির প্রস্তাব পাইনি তা কিন্তু না। আমি আসলে অপেক্ষা করতে চাই।

চলচ্চিত্রে আপনার আদর্শ কে?
বাংলাদেশের চলচ্চিত্রে কবরী আপাই আমার আদর্শ। আর বাইরের দেশের মধ্যে দিপীকা পাড়ুকোন আমার আদর্শ। তাঁকে আমার অসম্ভব ভালো লাগে।

শোবিজে কাজ করার শুরুটা কীভাবে ছিল?
আমি আগেই বলেছি, আমার পরিবারের কেউ শোবিজে কাজ করত না। ছোটবেলা থেকে নাচ করতাম। পড়াশোনার চাপের কারণে একটা সময় নাচ বন্ধ করে দিই। ২০১১ সালের শেষ দিকে হঠাৎ একটা ফ্যাশন শোর প্রস্তাব পাই। এরপর ফটোশুটেরও প্রস্তাব আসে। শখের বশে কাজগুলো করি। আস্তে আস্তে আরও কিছু কাজের প্রস্তাব পাই। ২০১২ সালের মাঝামাঝি কাজ করি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির একটি বিজ্ঞাপনচিত্রে। অমিতাভ রেজা নির্দেশিত এই বিজ্ঞাপনচিত্রটি আমার শোবিজ ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট। এরপর কীভাবে যেন শোবিজের সঙ্গে জড়িয়ে গেলাম।